0%

Special train service for Shravani Mela

শ্রাবণী মেলা উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যান বহু পুণ্যার্থী। তাঁদের সুবিধায় একাধিক বিশেষ ট্রেন ঘোষণা রেলের। আসানসোল, জয়নগর হয়ে দেওঘর, রক্সৌল, মধুপুর এবং ইটওয়ারির মতো জায়গাগুলিতে চলবে ওই ট্রেনগুলি। অতিরিক্ত যাত্রীর ভিড় সামাল দিতে এই উদ্যোগ রেলের।
জয়নগর-আসানসোল শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন

  • ০৫৫৯৭ জয়নগর-আসানসোল শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি শুক্র, শনি এবং মঙ্গলবার রাত ৯টায় ছাড়বে। ৩১ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে ১৪টি ট্রেন যাতায়াত করবে। আসানসোল পৌঁছবে বেলা সাড়ে ১১টায়।
  • ০৫৫৯৮ আসানসোল-জয়নগর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন আসানসোল থেকে প্রতি শনি, সোম এবং বুধবার ছাড়বে রাত ১টায়। ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে মোট ১৪টি ট্রেন যাতায়াত করবে। জয়নগর পৌঁছবে সকাল ৬টায়।
  • ট্রেনটি চিত্তরঞ্জন, মধুপুর, জশিধি, শিমুলতলা স্টেশনে দাঁড়াবে। ট্রেনগুলিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস পাওয়া যাবে।

রাক্সৌল-দেওঘর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন

  • ০৫৫৪৫ রাক্সৌল-দেওঘর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি শুক্র, রবি এবং মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় রাক্সৌল থেকে ছাড়বে। ৩১ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে মোট ১৪টি ট্রেন যাতায়াত করবে। ট্রেনটি দেওঘরে পৌঁছবে বিকেল ৫টা ৫ মিনিটে।
  • ০৫৫৪৬ দেওঘর-রাক্সৌল শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি শুক্র, রবি এবং মঙ্গলবার দেওঘর থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ছাড়বে। ৩১ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে মোট ১৪টি ট্রেন যাতায়াত করবে। রাক্সৌল পৌঁছবে রাত ১১টা ৪০ মিনিটে।
  • ট্রেনটি বাঁকা, বড়াহাট, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং অভয়পুর স্টেশনে দাঁড়াবে। ট্রেনগুলিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস পাওয়া যাবে।

ইতওয়ারি-মধুপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন

  • ০৮৮৯৫ ইতওয়ারি-মধুপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি শনিবার ইতওয়ারি থেকে ভোর সাড়ে ৪টে নাগাদ ছাড়বে। ১ থেকে ২৯ আগস্টের মধ্যে মোট ৫টি ট্রেন যাতায়াত করবে। পরদিন সকাল ৬টায় মধুপুর পৌঁছবে ট্রেনটি।
  • ০৮৮৯৬ মধুপুর-ইতওয়ারি শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন প্রতি রবিবার রাত ৯টায় মধুপুর থেকে ছাড়বে। ২ থেকে ৩০ আগস্টের মধ্যে ৫টি ট্রেন যাতায়াত করবে। ট্রেনটি ইতওয়ারি পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে।
  • ট্রেনটি চিত্তরঞ্জন স্টেশনে দাঁড়াবে। ট্রেনগুলিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস পাওয়া যাবে।

ট্রেনগুলির টিকিট বুকিং সংক্রান্ত তথ্য খুব তাড়াতাড়ি জানানো হবে বলেই রেল সূত্রে খবর।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker