0%

Tarique on Hadi: নৈরাজ্যের মধ্যে ঢাকায় ফিরলেন তারেক, মঞ্চে উঠেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাদিকে বসালেন একাসনে

ঢাকা: জাতীয় নির্বাচনের আগেই ফের ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর বাংলাদেশে ফিরেই জনসভা থেকে ঐক্যের বার্তা খালেদা-পুত্রের। সোচ্চার হলেন হাদি খুন নিয়েও। মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাসনে রাখলেন হাদিকে। নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যেই ভরসা তারেকের। সাফ বললেন, “একটা নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তরুণ প্রজন্মই দেশকে নেতৃত্ব দেবে, দেশ গড়ে তুলবে। দেশে ৪ কোটির বেশি তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন। একাত্তর সালে আমাদের দেশের শহিদরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এরকম একটা বাংলাদেশ গঠনের জন্য। বিগত ১৫ বছরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে শতশত গুম-খুনের শিকার হয়েছে সাধারণ মানুষ।” 

এরপরই সাম্প্রতিককালের ঘটনাবলীর কথা মনে করিয়ে তারেক বলেন, “সাম্প্রতিককালে আমরা দেখেছি কীভাবে তরুণ প্রজন্মের সদস্যরা নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের এই স্বাধীনতা-সর্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে।” এরপরই হাদির প্রসঙ্গে বলেন, কয়েকদিন আগেই চব্বিশের আন্দোলনের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। মানুষ তাঁদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক, সেটা সে চেয়েছিল। তাই একাত্তরের সময়কার শহিদ আর চব্বিশের আন্দোলনের শহিদদের রক্তের ঋণ যদি শোধ করতে হয় তাহলে একযোগে হাঁটতে হবে। তবেই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব।  

তবে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পক্ষেও সোচ্চার হন। বলেন, “যে কোনও মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে এখনও সক্রিয় রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সদস্যরাই আগামীতে দেশকে নেতৃত্ব দেবেন। তাঁরাই দেশকে গড়ে তুলবে। আজ তাঁদের সেই দায়িত্ব গ্রহণ করতে হবে।” সঙ্গে বাংলাদেশ ও দেশবাসীর জন্য তাঁর যে নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে মঞ্চে দাঁড়িয়ে সোচ্চারে সে কথাও বললেন। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে দেশবাসীর সাহায্যও চাইলেন। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker