0%

আইএসএল জেতানোর পর কি পরের মরশুমে কোচ থাকবেন? সোশাল মিডিয়ায় ঘোষণা অস্কারের

তাঁর হাত ধরে আইএসএল জয়। ২২ বছর পর ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু মরশুম শেষ হতেই লাল-হলুদ ভক্তদের বিদায়বার্তা জানালেন কোচ অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গলের অভিযান শেষ হওয়ার আগেই অস্কার জানিয়েছিলেন, মরশুম শেষ হলে বিদায় নেবেন। আইএসএল জেতার পর তাঁর সঙ্গে চুক্তিবৃদ্ধি নিয়ে কথাবার্তার মধ্যে ইস্টবেঙ্গল ছাড়লেন অস্কার।

আসলে ৩১ মে’তে চুক্তি শেষ হয়েছে অস্কারের। নতুন চুক্তিও হয়নি। এবার সোশাল মিডিয়ায় খোলা চিঠি দিয়েছেন তিনি। ‘লাল-হলুদের সমর্থকদের’ উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমাগো ফ্যানরা ইস্টবেঙ্গলের প্রাণ। তাঁদের উদ্দেশ্য করে আবেগভরে চিঠিটা লিখছি। এই মরশুমটা আমি সারাজীবন মনে রাখব। আইএসএল জয় এক ঐতিহাসিক ঘটনা। যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই অসাধারণ। আমরা ডুরান্ড ও সুপার কাপের ফাইনালে উঠেছি। সেখানে হেরে গেলেও কামব্যাক করেছি। আইএসএল জেতার জন্য দারুণ মানসিক শক্তি দেখিয়েছে। তার জন্য আমি গর্বিত।’

অস্কার আরও লিখেছেন, ‘জীবনের মতোই ফুটবলেও স্বচ্ছতা, পরিকল্পনা ও দূরদৃষ্টি প্রয়োজন। সময়োপযোগী ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ ছাড়া একটি বিজয়ী ক্রীড়া প্রকল্প দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে পারে না। এক মাস আগেই জানিয়েছিলাম, আমরা আর ইস্টবেঙ্গলে থাকব না। সমর্থকরা সর্বস্ব দিয়েছে এবং আশা করি আমরাও তার প্রতিদানে গর্ব করার মতো কিছু দিতে পেরেছি। ইস্টবেঙ্গল আমার হৃদয়ে সর্বদা একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে।’ সহকারী কোচেদের বিদায়ের কথাও নিশ্চিত করেছেন তিনি। বিদায়বার্তায় ক্লাব কর্মকর্তা ও ইমামিকে ধন্যবাদ জানিয়েছেন অস্কার।

ভারতীয় ফুটবল এখনও দোলাচলে। অন্যদিকে ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা ইমামির চুক্তিবৃদ্ধিতে কোনও সিলমোহর পড়েনি। ফলে অস্কার চাইলেও ইস্টবেঙ্গলে থাকতে পারছেন না। তার মানে এই নয় যে তাঁকে ভবিষ্যতে লাল-হলুদের ডাগআউটে দেখা যাবে না। ভারতীয় ফুটবলের রূপরেখা ও ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির ছবিটি পরিষ্কার হলেই ফের অস্কারকে দেখা যেতে পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker