0%

আইপিএলেও হ্যান্ডশেক বিতর্ক! হেডের সঙ্গে করমর্দনে ‘না’ কোহলির, বিশাল হারের জ্বালায়?

এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ছিল হ্যান্ডশেক বিতর্ক। পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে রাজি হননি ভারতের ক্রিকেটাররা। আইপিএলেও কি ফিরল সেই বিতর্ক? সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর ট্র্যাভিস হেডের সঙ্গে হাত মেলালেন না বিরাট কোহলি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, ৫৫ রানে হারের জ্বালা থেকেই কি এই কাণ্ড করলেন কোহলি?

এই বিষয়ে আরও খবর

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিস্ফোরণের পাল্লায় পড়ে শুক্রবার আইপিএলের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে হেরেই গেল শীর্ষে থাকা রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের আইপিএলে চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারাল হায়দরাবাদ। ২৫৫ রানের জবাবে আরসিবি করে ২০০ রান। কোহলি আউট হন মাত্র ১৫ রানে। গোটা ম্যাচ জুড়েই অল্পবিস্তর বাগবিতণ্ডা লেগেই ছিল। যা শেষ হয় হ্যান্ডশেক বিতর্কে।

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, ম্যাচের পর সানরাইজার্সের প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ঈশান কিষানের সঙ্গে হাত মেলালেও হেডের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াননি। হেড হাত বাড়িয়ে দিলেও পুরোপুরি অবজ্ঞা করেন। অজি তারকা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যান। কোহলি কেন এহেন কাণ্ড করলেন তা জানা যায়নি। তবে গোটা ম্যাচ জুড়েই দু’পক্ষের মধ্যে ‘ঝামেলা’ ছিল। হেড আউট হওয়ার পর আগ্রাসী সেলিব্রেশন করেন। আবার আরসিবি’র ব্যাটিংয়ের সময়ও কোহলির সঙ্গে হেডের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। এমনকী হেডকে বোলিংয়েও আসতে বলেন। অজি তারকা পরে বোলিংয়ে এসে অধিনায়ক রজত পাতিদারকে আউট করেন। আরসিবি’র জয়ের আশাও ওখানেই শেষ হয়ে যায়।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker