0%

‘আবেদন বাতিল হবে…’! অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না? স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করলেই ৩ হাজার টাকা করে পাওয়া যাবে এমন কোনও গ্যারান্টি নেই। অনেক ঝাড়াই-বাছাইয়ের পর যোগ্য উপভোক্তা বেছে নিচ্ছে রাজ্য সরকার (Government of West Bengal)। এই পরিস্থিতিতে কাদের আবেদন বাতিল করা হবে তা জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়।

অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না? | (Annapurna Yojana)

রথযাত্রার দিন কোচবিহারের একটি খুঁটিপুজোর মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দেন রাজ্যের মন্ত্রী। আবেদনকারীদের আশ্বস্ত করে একদিকে তিনি বলেন, যোগ্য মা-বোনেরা এই সরকারি প্রকল্পের টাকা পাবেন। অন্যদিকে কারা পাবেন না, সেটাও স্পষ্ট করে দেন।

আরও পড়ুনঃ হাওড়া-কলকাতা যাতায়াত এবার আরও সহজ! চালু নতুন বাস পরিষেবা, রুট জানুন

মালতির কথায়, “অনেকে তথ্য গোপন করে আবেদন করেছেন। সেটাও কিন্তু যাচাই করা হচ্ছে। যারা অন্নপূর্ণা যোজনার নির্ধারিত মানদণ্ডের মধ্যে পড়বেন না, তাঁদের আবেদন বাতিল করা হবে।“

একইসঙ্গে আবেদনকারীদের আশ্বস্ত করে মন্ত্রী জানিয়েছেন, যোগ্য কেউ বাদ যাবেন না। তিনি বলেন, “আমাদের সরকারের বয়স সবেমাত্র ২ মাস। একটু সময় দিন। যোগ্যরা সরকারের সহযোগিতা পাবেন। অনেকে অনলাইন বা অফলাইনে ভুল করেছেন। অনেকে আবার দু’ভাবেই আবেদন করেছেন। যোগ্য মা-বোনেরা অন্নপূর্ণা যোজনা পাবেন।“

Annapurna Yojana verification

অন্নপূর্ণা যোজনার আবেদনে নথিতে অসঙ্গতি থাকলে নাম বাদ পড়বে বলে জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তিনি বলেছিলেন, “অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার আগে ও পরে গুরুত্ব সহকারে তথ্য যাচাই করা হচ্ছে। শুধু যোগ্য আবেদনকারীদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সেক্ষেত্রে নথিতে যদি কোনও রকম অসঙ্গতি থাকে তাহলে কিছু নাম বাদ পড়বে।“

এবার মন্ত্রী মালতিও একই কথা জানালেন। কেউ তথ্য গোপন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করলে তা ভাল করে খতিয়ে দেখা হবে। রাজ্য সরকারের বেঁধে দেওয়া মাপকাঠি অনুসারে সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য না হলে তাঁর আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker