0%

“আমরা পরিবারের পাশে আছি”, বারুইপুরে গিয়ে বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

সবদিক নিউজ: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের পৈশাচিক ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। এই সংবেদনশীল ঘটনায় প্রথম থেকেই অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দ্রুত দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার বিকেলে তাঁর বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগেই আজ সকালে নির্যাতিতার বাড়িতে পৌঁছে যায় ক্ষমতাসীন দল বিজেপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বারুইপুরের এই মর্মান্তিক কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া অবস্থান নিয়ে সোমবারেও স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “মূল অপরাধীদের যেমন মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, তেমনই পরিস্থিতি উত্তপ্তকারী ‘ভোটহারা অতৃপ্ত আত্মাদের’ এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভাবতেও পারছে না।” আজ বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেবেন। পাশাপাশি, তদন্ত প্রক্রিয়া কতদূর এগোল এবং এই ঘটনার বর্তমান অগ্রগতি কী, তা নিয়ে তিনি স্থানীয় পুলিশ সুপারের (SP) সঙ্গেও সশরীরে বৈঠক করে খোঁজখবর নেবেন।

এদিকে মুখ্যমন্ত্রীর পৌঁছানোর আগে মঙ্গলবার সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী লাগাতার ফোন করে পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং ইতিমধ্যেই ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। সাধারণ মানুষ আমাদের সরকারের ওপর পূর্ণ ভরসা রেখেছেন।” পূর্বতন সরকারকে নিশানা করে তিনি আরও যোগ করেন, “বিগত সরকার বিপদে কাউকে আশ্বস্ত করার চেষ্টা করেনি, কিন্তু আমরা এই কঠিন সময়ে সম্পূর্ণভাবে পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।” 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker