0%

‘আমার জন্য পাগল? আমি বুঝতে পারছি!’ লাল টুকটুকে শাড়িতে মোহময়ী রূপে ধরা দিলেন হৃতিকা

Entertainment Latest Highlights: লাল টুকটুকে শাড়িতে মোহময়ী রূপে ধরা দিলেন হৃতিকা গিরি (Ritika Giri)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করে মুহূর্তেই নজর কাড়লেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল শাড়ি ও লাল ব্লাউজে অনন্য সাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন হৃতিকা। তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি, চোখের ভাষা এবং স্নিগ্ধ হাসি মিলিয়ে যেন এক অন্যরকম আবেদন তৈরি করেছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার জন্য পাগল? আমি বুঝতে পারছি। এটাই তো আভা…!”-এই কথাই যেন তাঁর ব্যক্তিত্বের আত্মবিশ্বাসকে আরও স্পষ্ট করে তোলে। 

তবে শুধু সৌন্দর্যেই নয়, নানা দিক থেকেই নিজেকে প্রমাণ করেছেন হৃতিকা। অল্প বয়সেই তিনি তৈরি করেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। আইনের ছাত্রী হিসেবে তিনি অর্জন করেছেন আইনে সম্মানিক স্নাতক ডিগ্রি। পাশাপাশি পড়াশোনা ও খেলাধুলাতেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। 

সম্প্রতি বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) এবং হৃতিকা গিরি। তাঁদের এই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

  • Feb 28, 2026 21:03 IST

    The Kerala Story 2: ‘দ্য কেরালা স্টোরি ২’ মুক্তিতে স্বস্তি, স্থগিতাদেশ তুলল কেরল হাইকোর্ট

    কয়েক সপ্তাহের আইনি লড়াইয়ের অবশেষে কিছুটা স্বস্তি পেল ‘দ্য কেরালা স্টোরি ২’ । কেরল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ছবিটির মুক্তির উপর জারি থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে দিয়েছে। বিচারপতি এস এ ধর্মাধিকারী ও পি ভি বালাকৃষ্ণনের বেঞ্চ বৃহস্পতিবারের সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয়। এর আগে বিচারপতি বেচু কুরিয়ান থমাস দুই সপ্তাহের জন্য ছবিটির মুক্তি আটকে দিয়ে সেন্সর বোর্ডকে নতুন করে সার্টিফিকেট পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন।

  • Feb 28, 2026 19:59 IST

    Chheledhora: অপহৃত মেয়ে, শুরু মায়ের লড়াই ‘ছেলেধরা’য়

    অরুণাচল প্রদেশের পাহাড়ি পথ, কুয়াশা ভেজা উপত্যকা আর নিসর্গময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই শুরু হতে চলেছে এক টানটান থ্রিলারের গল্প। ১ মার্চ থেকে সেখানে শুরু হচ্ছে পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন বাংলা ছবি ‘ছেলেধরা’-র শুটিং। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শুটিং হবে অরুণাচলের মনোরম দুই লোকেশন, ইটানগর এবং জিরো ভ্যালিতে।

  • Feb 28, 2026 18:00 IST

    Saheb-Hiya: ভাইরাল মুহূর্ত! সাহেবের হাত ধরে নামলেন হিয়া

    সাহেব ও হিয়া মুখোপাধ্যায়ের একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মঞ্চ থেকে নামার সময় সাহেব হিয়ার হাত ধরে তাঁকে সাবধানে নামিয়ে আনছেন। ছোট্ট এই মুহূর্তটিই নেটিজেনদের নজর কাড়ে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

  • Feb 28, 2026 16:13 IST

    Dev-Rukmini: প্রেমে ভরা মুহূর্ত! গান গাইতে গাইতে একে অপরকে ভালোবাসার কথা বললেন দেব–রুক্মিণী

    টলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি দেব এবং রুক্মিণী । পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও তাঁদের খুনসুটি ভক্তদের কাছে বেশ উপভোগ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গান গাইতে গাইতে একে অপরকে “আমি তোমাকে ভালোবাসি” বলতে শোনা যায়। এই মুহূর্তটি ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

  • Feb 28, 2026 15:24 IST

    Deepika Padukone: দীপিকা–প্রিয়াঙ্কাই পারেন এমন শর্ত দিতে!

    বলিউডে কাজের সময়সীমা ও কাজের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী দীপিকা পাডুকন (Deepika Padukone) সম্প্রতি আট ঘণ্টার শিফট চাওয়ার বিষয়টি সামনে আসার পর থেকেই বিতর্ক আরও জোরালো হয়েছে। 

  • Feb 28, 2026 14:23 IST

    Vijay Divorce: পরকীয়ার অভিযোগে ডিভোর্স আবেদন

    তামিল সুপারস্টার বিজয় থালাপতির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর স্ত্রী সঙ্গীতা জেলা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করে তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন। ডিভোর্স পিটিশনে সঙ্গীতা দাবি করেছেন, ২০২১ সালের এপ্রিল মাসে তিনি জানতে পারেন যে বিজয়ের এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছেন। এই সম্পর্ক তাঁর জীবনে গভীর মানসিক যন্ত্রণা সৃষ্টি করেছে। 

  • Feb 28, 2026 13:36 IST

    Koel Mallick: টলিউড নায়িকা থেকে সংসদের পথে কোয়েল!

    অভিনেত্রী থেকে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick)। সকলকে চমকে দিয়ে তাঁকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এতদিন অভিনয় জগতেই নিজেকে সীমাবদ্ধ রাখা কোয়েলের এই নতুন অধ্যায় নিয়ে রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর চর্চা।

  • Feb 28, 2026 12:42 IST

    Babul Supriyo: রাজ্যসভায় তৃণমূলের চমক! প্রার্থী তালিকায় বাবুল সুপ্রিয়

    আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই তালিকায় জায়গা পেয়েছেন গায়ক ও রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সংগীত জগতে দীর্ঘ সাফল্যের পর রাজনীতিতেও নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন বাবুল।

  • Feb 28, 2026 11:47 IST

    Urvashi Rautela: ১৬ কোটি টাকার হিরে বসানো কেক!

    গত ২৫ ফেব্রুয়ারি নিজের ৩২তম জন্মদিন উদযাপন করেন উর্বশী। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনি আয়োজন করেন একেবারে রাজকীয় পার্টির। আর সেই পার্টির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এক বিশালাকার সাততলা কেক। সাধারণ কেক নয় এই কেকটি নাকি সাজানো হয়েছিল হিরে দিয়ে! কেকটির দাম শুনেই চমকে উঠেছেন অনেকেই। সূত্রে খবর,  কেকটির মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker