0%

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশে বড় সাফল্য, পাশের হারে ছেলেদের টপকাল মেয়েরা

সবদিক নিউজ: শিক্ষা সংসদ (WBCHSE) সাংবাদিক বৈঠক করে চলতি বছরের এইচ এস এর রেজাল্ট প্রকাশিত করে। এই বছর উচ্চমাধ্যমিকে পাশের হার দাঁড়ায় ৯১.২৩ শতাংশ। যেখানে পাশের হারে ছেলেদের কে টেক্কা দিল মেয়েরা। পাশাপাশি প্রথম দশে জায়গা করে নিয়েছে ৬৪ জন ছাত্র-ছাত্রী।

উচ্চ মাধ্যমিকের ফলাফলে নজর কাড়ল মেয়েদের সাফল্য (WBCHSE)

এইবছর মোট পরীক্ষা দিয়েছে ৬২৬২৫৮জন , ৫৭১৩৫৫ জন পাশ করেছে। সব মিলিয়ে মোট ৯১. ২৩ পার্সেন্ট পাশ করেছে। যেখানে ছাত্রীদের পাশের হার বেশি এবার। পাশাপাশি সব থেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর ৯৪. ১৯ % (WBCHSE)।

WBCHSE girls' success steals the spotlight in higher secondary results

 উচ্চমাধ্যমিকের ফলাফলে প্রথম দশে ৬৪ জন! পাশের হারে শীর্ষে জেলা, বাজিমাত পূর্ব মেদিনীপুরের

অপরদিকে ৭৬ দিনের মাথায় এ বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। গত ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। আর শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে যে, সেদিনই ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিটের হার্ডকপি, উত্তীর্ণের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে।

পাশাপাশি শিক্ষক সংকট কাটাতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও পরীক্ষার গার্ড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল—এমনটাই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এমনকি এ বছর একই পরীক্ষাকেন্দ্রে তিন ধরনের পরীক্ষার্থী অংশ নেয় যেখানে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা (WBCHSE)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker