0%

‘একটা না বললেই বাঁচত একটা প্রাণ’, লোহাগড় দুর্গে রহস্যমৃত্যু! কেতন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক আমাল মালিক

পুণের ব্যবসায়ী ও রিয়েল এস্টেট উদ্যোক্তা কেতন আগরওয়ালের রহস্যমৃত্যু ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসার পর এবার ঘটনাটি নিয়ে সরব হলেন সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিক। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একটি স্পষ্ট ‘না’ হয়তো একটি নিরীহ মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারত।

পুলিশের দাবি, কেতনের মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ডের দিকেই তদন্ত এগোচ্ছে। অভিযোগ, কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং চেতন চৌধুরী একসঙ্গে এই হত্যার ছক কষেছিলেন। এমনকি ঘটনার কয়েকদিন আগে তারা পরিকল্পনার মহড়াও দিয়েছিলেন এবং কীভাবে অপরাধটি ঘটানো যায়, সে সম্পর্কেও অনলাইনে খোঁজ করেছিলেন বলে তদন্তকারীদের দাবি।

Saif Ali Khan: ‘মনে হয়েছিল আর বাঁচব না’- হামলার রাতের বিভীষিকা স্মরণ করে স্তব্ধ সইফ

এই ঘটনার প্রেক্ষিতে আমাল মালিক এক্স ( টুইটার)-এ লেখেন, “যতটা পরিকল্পনা একজন মানুষকে হত্যা করতে করা হয়েছে, তার সামান্য অংশও যদি সত্যিটা বলার জন্য ব্যবহার করা হতো, তাহলে হয়তো আজ এই মৃত্যু ঘটত না।” তাঁর মতে, যদি সম্পর্ক নিয়ে আপত্তি থেকেই থাকে, তাহলে বাগদান ভেঙে দেওয়াই ছিল সঠিক সিদ্ধান্ত। প্রয়োজনে পরিবারের সাহায্য নেওয়া যেত, কিন্তু হত্যার পথ কখনও সমাধান হতে পারে না। 

আমাল আরও লেখেন, “আজকের দিনে একজন শিক্ষিত ও স্বনির্ভর মহিলাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে কেউ বাধ্য করতে পারে না। আইনের অপব্যবহার কিংবা পরিস্থিতিকে নিজের সুবিধামতো ব্যবহার করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।” তাঁর কথায়, একটি পরিবারের সন্তানকে কেড়ে নেওয়ার পর সুখী জীবন গড়ার স্বপ্ন দেখা অমানবিক।

ভারতীয় সিনেমায় নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা-পরিচালক কে. ভাগ্যরাজ

একই সঙ্গে তিনি একটি আবেগঘন বার্তায় নারীদের উদ্দেশে লেখেন, “নারীরা যুগের পর যুগ অনেক অবিচারের শিকার হয়েছেন। সেই ক্ষোভের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। কিন্তু প্রত্যেক পুরুষকে এক চোখে দেখা উচিত নয়। ভুল করলে তার দায় স্বীকার করাও সমান গুরুত্বপূর্ণ।” কেতনকে স্মরণ করে তিনি লেখেন, “ওর হাসি আর চোখ দেখলেই বোঝা যায়, মানুষটা কতটা সরল ও আন্তরিক ছিল। এমন পরিণতি তার প্রাপ্য ছিল না।”

তদন্ত এখনও চলছে। সত্যিই কী ঘটেছিল লোহাগড় দুর্গে, তার পূর্ণ সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছে সবাই। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, সম্পর্কে সততা ও স্পষ্ট সিদ্ধান্তই অনেক বড় বিপর্যয় এড়াতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker