0%

‘এবার কলকাতা ওড়াব’, পহেলগাঁও বর্ষপূর্তির আগে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

ভবিষ্যতে যদি দু’দেশের মধ্যে কোনও সংঘাত হয়, তাহলে তা আর সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। ভারতের অভ্যন্তরেও তা ছড়িয়ে পড়বে। এবার আমরা কলকাতা ওড়াব। পহেলগাঁও বর্ষপূর্তির আগে শনিবার এই ভাষাতেই হমকি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

এদিন সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াজা বলেন, “ভারত যদি এবার মিথ্যা অজুহাতে কোনও রকম অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। এবার আমরা সেই সংঘাত কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব।” তাঁর দাবি, ভারতে শীঘ্রই কোনও ‘ফলস ফ্ল্যাগ’ হামলা হতে পারে। ভারত নিজেই নিজেকে রক্তাক্ত করার যড়যন্ত্র করছে। গোটা বিষয়টিকে তারা একটি সন্ত্রাসবাদী হামলা হিসাবে দেখানোর পরিকল্পনা করবে বলেও দাবি করেছেন তিনি। যদিও নিজের স্বপক্ষে তিনি কোনও প্রমাণ দেননি। তিনি আরও বলেন, “যদি ভারত এরকম কিছু করার চেষ্টা করে, তাহলে গত বছরের চেয়েও বড় অপমানের সম্মুখীন হতে হবে তাদের। এবার সংঘাত ২০০ থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের ভূখণ্ডে প্রবেশ করে, তাদের ঘরে ঢুকে হামলা চালাব।”

আরও পড়ুন:

এদিকে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করে হয়েছিল,  চলতি মাসেই পাকিস্তানে এক বা ধারাবাহিক কিছু হামলা হতে পারে। যার নেপথ্যে থাকবে খোদ পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ইচ্ছাকৃতভাবে দেশজুড়ে আশান্তিও সৃষ্টি করা হতে পারে। আর এই সমস্ত কিছুর জন্য দায়ী করা হবে ভারতকে। এমনই ষড়যন্ত্র করছে ইসলামাবাদ। বিশ্লেষকদের একাংশের মতে, আন্তর্জাতিক মঞ্চে সমর্থন আদায় বা কূটনৈতিক সুবিধা পাওয়ার জন্যই এমন ‘ফলস ফ্ল্যাগ’ কৌশল ব্যবহার করার ছক করছে তারা। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় জর্জরিত পাকিস্তান। এই পরিস্থিতিতে ‘বহিরাগত শত্রু’র তত্ত্ব খাড়া করে জনগণকে একত্রিত করারও ছক করছে ইসলামাবাদ। এসবের মাঝেই ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker