0%

কম দফায় ভোটের প্রস্তুতি! নববর্ষের আগেই বিধানসভা নির্বাচন শেষ করতে চায় কমিশন

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতাদের সাম্প্রতিক কলকাতা সফর, আর তার পরেই দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, সব মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত, রাজ্যে বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026) ঘিরে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন।

বাংলার ভোট (West Bengal Assembly Election 2026) নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করল কমিশন

সোমবার দিল্লিতে বৈঠকে করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি, কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তা এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকরা ছিলেন। মূল আলোচনার বিষয় ছিল, ভোট চলাকালীন কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে এবং সেই অনুযায়ী বাংলায় কত দফায় ভোট (West Bengal Assembly Election 2026) করানো সম্ভব।

বাংলায় কম দফায় ভোটের প্রস্তুতি

সূত্রের খবর, কেরল, তামিলনাডু, মধ্যপ্রদেশ বা গুজরাতের মতো রাজ্যে যদি কম দফায় ভোট করানো যায়, তাহলে বাংলায় কেন নয়? এই ভাবনা থেকেই এবার পাঁচ, ছয় বা সাত দফার বদলে এক থেকে তিন দফায় ভোট করানোর প্রস্তুতি শুরু করেছে কমিশন। তবে সবটাই নির্ভর করছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কি না তার উপর। খুব বেশি হলে চার দফায় ভোট হতে পারে বলে ইঙ্গিত।

উল্লেখ্য, ২০২১ সালে করোনাকালে বাংলায় সাত দফায় ভোট হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। সাত দফায় ভোট করেও অশান্তি পুরোপুরি ঠেকানো যায়নি। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার অনেক আগেভাগে পরিকল্পনা শুরু করেছে কমিশন। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের (SIR) পর্ব চলাকালীনই এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কবে আসতে পারে নির্ঘণ্ট?

সূত্র অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহের শেষ দিকে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। আর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোট (West Bengal Assembly Election 2026) গ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে। এবার দীর্ঘ সময় ধরে ভোট চলবে না বলেই ইঙ্গিত মিলছে। নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হলে ভোটার সংখ্যা অনেকটাই কমবে বলে কমিশনের ধারণা। সেই কারণেই এক থেকে তিন দফার মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করতে চাইছে নির্বাচন কমিশন।

Election Commission Awaits Final Call on BLO Compensation, SIR Delay Update

আরও পড়ুনঃ মেলেনি কাঙ্খিত DA, এবার চাপ বাড়াতে ‘আল্টিমেটাম’ সরকারি কর্মীদের! ঘুরবে মোড়?

কমিশনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী পাওয়া গেলে তিন দফাতেই ভোট (West Bengal Assembly Election 2026) শেষ করা হবে। যদি বাহিনী কিছুটা কম হয়, সে ক্ষেত্রে চার দফায় ভোট হতে পারে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সিদ্ধান্তের পিছনে বিজেপির কৌশলগত হিসেবও রয়েছে। দীর্ঘ ভোটপর্ব হলে বিরোধী এবং আঞ্চলিক দলগুলি প্রচারের জন্য বেশি সময় পায়। সব মিলিয়ে, রাজ্য বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026) ঘিরে বাংলায় ভোটের ধরন বদলাতে চলেছে কি না, তার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আজকের বৈঠকেই মিলতে পারে গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker