কিছুক্ষণেই বদলে যাবে আবহাওয়া! গরমের মাঝে দক্ষিণবঙ্গে ৭ জেলায় ঝড়-বৃষ্টির ডবল ডোজ

সবদিক নিউজ:খাতায়-কলমে বর্ষাকাল। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টিও হচ্ছে। তবে সেই বৃষ্টিতেও তাপমাত্রা কমার নাম নেই। এদিকে বৃষ্টি না হলে তো ভ্যাপসা গরম আর অস্বস্তিতে টেকা দায়। রবিবার সকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। কোথাও আবার দাপট দেখাচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর বলছে দুপুরের পর বদলাতে পারে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই দুপুর ১টা থেকেই কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে।
দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রপাতের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। মোটের উপর পরিস্থিতি একই রকম থাকবে।
আবহাওয়া দপ্তর বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে রয়েছে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত মৌসুমী অক্ষরেখা ছত্তিশগড় ও মধ্য প্রদেশের উপর দিয়ে বিস্তৃত। সবমিলিয়ে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনায় দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন: ‘প্রচুর মাল কামিয়েছে’,বিস্ফোরক অভিযোগ কল্যাণের, মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারির কথা বললেন?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পার্বত্য এলাকায় ধস ও এবং নিচু এলাকায় বন্যার আশঙ্কাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।




