0%

গরম ভাতে জিভে জল আনা যুগলবন্দি, ঝাল ঝাল চিংড়ি বাটার রেসিপি দেখে নিন

বাংলাহান্ট ডেস্ক : প্রচণ্ড গরম পড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় চলে যায় মুখের রুচি। উপরন্তু গরমে ঘেমেনেয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকার কথা ভাবলেও যেন গায়ে জ্বর আসে। তাই গরমের সময় সবাই এমন রান্না (Recipe) খোঁজেন, যা কম সময়ে হয়েও যাবে আবার মুখের স্বাদও ফেরাবে।

জিভে জল আনা চিংড়ির রেসিপি (Recipe)

গরমে ঝাল ঝাল মশলাদার অথচ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এমন রেসিপি চাইলে চেখে দেখতে পারেন চিংড়ি বাটা। কম উপকরণে চটজলদি হয়ে যাবে রান্না। খেতেও হবে দুর্দান্ত। দেখে নিন রেসিপি-

Easy spicy prawn recipe

চিংড়ি বাটার উপকরণ:

চিংড়ি

পেঁয়াজ কুচি

রসুন

শুকনো লঙ্কা

কাঁচা লঙ্কা

ধনেপাতা

আরও পড়ুন : ফের নতুন করে করতে হবে আবেদন, অন্নপূর্ণা যোজনার পোর্টালে চলে এল নয়া আপডেট

চিংড়ি বাটার প্রণালী: প্রথমেই চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে পরিস্কার করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও। সবশেষে ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছ (Recipe)।

আরও পড়ুন : একদম ঝরে ঝরে পড়বে, মাটন রাঁধার সময় শুধু মাথায় রাখুন এই ৪ টিপস

সবকিছু ঠাণ্ডা হলে মিক্সিতে বেটে নিতে হবে চিংড়ি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন এবং ধনেপাতা। জল ছাড়াই বেটে নিতে হবে। যদি শিলনোড়াতে বাটতে পারেন তাহলে আরও ভালো। স্বাদ খুলবে আরও। বাটা হয়ে গেলে উপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে। গরম ভাতে দারুণ লাগবে ঝাল ঝাল চিংড়ি বাটা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker