0%

‘ট্রাম্প বদ্ধ উন্মাদ’, ‘অযোগ্য’ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার দাবি প্রাক্তন CIA প্রধানের

‘যুদ্ধবাজ’ ট্রাম্পে বিরক্ত গোটা বিশ্বের পাশাপাশি আমেরিকাই একটা বড় অংশ। নানা সময়ে দেশের অভ্যন্তরে দাবি উঠেছে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) গদিচ্যুত করার। এবার সেই দাবিতেই সুর মেলালেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রাক্তন প্রধান জন ব্রেনান। তাঁর দাবি, ট্রাম্প একজন বদ্ধ উন্মাদ। অযোগ্য এই প্রেসিডেন্টকে অবিলম্বে পদচ্যুত করার দাবি তুললেন প্রাক্তন ওই আধিকারিক।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে রীতিমতো বিষোদাগার করেন ব্রেনান। বারাক ওবামা আমলের সিআইএ-র এই শীর্ষকর্তা বলেন, ”এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। আমি মনে করি মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ট্রাম্পের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল।” ব্রেনানের মতে, “ইরানি সভ্যতা ধ্বংসের উসকানিমূলক মন্তব্য করেছেন উনি, এতে বহু মানুষের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। এই কারণ যথেষ্ট এই উন্মাদকে পদ থেকে সরানোর জন্য।”

আরও পড়ুন:

ব্রেনানের মতে, “ইরানি সভ্যতা ধ্বংসের উসকানিমূলক মন্তব্য করেছেন উনি, এতে বহু মানুষের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। এই কারণ যথেষ্ট এই উন্মাদকে পদ থেকে সরানোর জন্য।”

এখানেই থামেননি ব্রেনান। ট্রাম্পের বিরুদ্ধে সুর চরিয়ে তিনি আরও বলেন, “আমেরিকা তো বটেই ট্রাম্প গোটা বিশ্বের জন্য ভয়ংকর বিপজ্জনক। এতটাই যে তাঁকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়। কারণ তাঁর হাতে আমেরিকার পরমাণু অস্ত্রভান্ডার-সহ বিপুল সামরিক শক্তি রয়েছে।”

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ভেনেজুয়েলায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ব্যবহৃত ‘ম্যাডম্যান থিওরি’ অবলম্বন করেছেন ট্রাম্প। যে নীতিতে বলা হয়ে থাকে, শত্রুকে লাগাতার ভয় দেখাতে হবে। প্রয়োজনে পরমাণু হামলার হুমকি দিতে হবে। বিশ্বের সামনে নিজেকে একজন ‘উন্মাদ’ হিসেবে তুলে ধরতে হবে। যাতে শত্রু মনে করে এই ব্যক্তি যা খুশি করে বসতে পারে। এভাবে শত্রুর বুকে সফলভাবে ভয় ধরিয়ে দিতে পারলেই কাবু হবে শত্রু। সেইমতো ঘৃণ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে চলেছেন ট্রাম্প।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা ও আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর হুমকির রশিতে এতটুকুও ঢিল দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ‘সভ্যতা ধ্বংস’ থেকে তাঁকে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন। ট্রাম্প যেভাবে হুমকি দিয়ে চলেছেন তাতে ইরানে পরমাণু হামলার সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker