0%

‘তিলোত্তমা কাণ্ডের ফাইল আবার খুলল?’, অরিজিতের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

‘তিলোত্তমা কাণ্ডের ফাইল আবার খুলল?’, এবার টুইটারে প্রশ্ন করলেন গায়ক অরিজিত্‍ সিং। ১৬ তারিখ দুপুরে এক্স-এ ভেসে ওঠে অরিজিতের এই ইঙ্গিতপূর্ণ টুইট। তিলোত্তমা কাণ্ডের সময়ে নিজের এক্স হ্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন গায়ক। বোঝা গিয়েছিল আরজি কর কাণ্ডে তিনি ঠিক কতটা বিরক্ত। বাকি সকলের মতো তিনিও ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় ছিলেন।

সেই সময়ে তাঁর টুইটে বোঝা যাচ্ছিল পরোক্ষভাবে ঠিক কোন দিকে নিশানা করেছিলেন গায়ক। গায়ক নিজের এক্স হ্য়ান্ডলে লিখেছিলেন, ”আমার গান বন্ধ হয়ে গিয়েছে। আমার সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।” অরিজিত্‍ আরও লেখেন, ”আমরা সবাই জানি আমরা কী চাই। কিন্তু কারও সাহস নেই যে নিজেদের দাবি জোর গলায় বলার, সবারই মনে পরিণতির ভয়। আসলে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?”

অরিজিত্‍ সেই সময়ে একটা গান তৈরি করেন। যে গানের কথা, ‘জমেছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়ে ছিল তারা ব্যস্ততা হাজার…আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে?” এবার বদলের বাংলা খুলে গেল আরজিকর ফাইল। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সবই পরে পরে বের করব। দেখা যাবে তখনকার অফিসারদের সঙ্গে সঙ্গে কাদের কাদের কথা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রীর কোনও নির্দেশ ছিল কিনা সেটা দেখা হবে। সব বের করব।” এমন ঘটনা ঘটার পরদিনই এক্স-এ গায়ক এসে তাঁর মনের ভাব প্রকাশ করলেন। গায়কের এই মন্তব্য তাঁর অনুরাগীরা এবার সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker