দেশে চালু নতুন জ্বালানি, পেট্রোলের চেয়ে ঢের সস্তা, কোথায় মিলবে?

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানির দাম। ভারতেও গত এক মাসে দফায় দফায় পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছে। এমতাবস্থায় মধ্যবিত্তকে খানিক স্বস্তি দিয়ে নতুন জ্বালানির ঘোষণা করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। এই নতুন জ্বালানির নাম ই৮৫ (E85 Fuel)। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে একটি পেট্রোল পাম্পে ই৮৫ জ্বালানির উদ্বোধন করেন তিনি। পেট্রোলের সঙ্গে পার্থক্য কোথায় এই নতুন জ্বালানির?
নতুন জ্বালানি (E85 Fuel) চালু হল দেশে
জানা যাচ্ছে, এই নতুন জ্বালানিতে প্রায় ৮০-৮৫ শতাংশ রয়েছে্ ইথানল আর ১৪-১৯ শতাংশ পেট্রোল। এর দামও পেট্রোলের তুলনায় অনেক কম। তবে এই জ্বালানির সঙ্গে পেট্রোলের পার্থক্য কোথায়? এটি মূলত ফ্লেক্স ফুয়েল যানবাহনে ব্যবহার করা যায়, যে যানবাহনগুলিতে উন্নত ইঞ্জিন কন্ট্রোল ইউনিট ব্যবহৃত হয় সেখানে এই জ্বালানি ব্যবহৃত হয়।

কোথায় ব্যবহৃত হয় এই জ্বালানি: এই যানবাহনগুলিতে ইঞ্জিনে পেট্রোলে ইথানলের বিভিন্ন পরিমাণের সঙ্গে মিশে যেতে পারে। পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, ই৮৫ পরিকাঠামো সম্প্রসারণের ফলে ২০৩০-৩১ সালের মধ্যেই ভারতে ইথানল মিশ্রণের মাত্রা প্রায় ২৬ শতাংশে পৌঁছাতে পারে। দেশের মোট ৪৮ টি সরকারি পেট্রোল পাম্পে মিলবে এই নতুন জ্বালানি। আরও জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০০ টি এবং ২০২৭ এর ডিসেম্বরের মধ্যে প্রায় ৫ হাজার পেট্রোল পাম্পে এই জ্বালানি (E85 Fuel) বিক্রির পরিকল্পনা করছে কেন্দ্র।
আরও পড়ুন : ‘তৃণমূল জিতলে আমাকেও ব্যান করত’, স্বরূপের বিরুদ্ধে বিষ্ফোরক দেব
কত দাম হবে: বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১১৩ টাকা ৫১ পয়সা। তবে এই নতুন জ্বালানি ই৮৫ পেট্রোলের দামের থেকে প্রতি লিটারে ২০ টাকা কমে পাওয়া যাবে। অর্থাৎ ই৮৫ পাওয়া যাবে প্রায় ৯৩ টাকায়।
আরও পড়ুন : আধার কার্ড হারিয়ে ফেলেছেন? ঘরে বসেই পুনরুদ্ধার হবে আধার নম্বর, কীভাবে?
পেট্রোলিয়াম মন্ত্রী জানান, ২০১৪ সালে পেট্রোলে ইথানল মিশ্রণের হার ছিল ১.৫৩ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশ। এতে ১.৮৪ লক্ষ কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা সাশ্রয় হয়েছে বলে খবর।




