ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, নেওয়া হচ্ছে ৫,০০০ ট্রেনি, রইল আবেদনের লিঙ্ক

বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন বহু মানুষের থাকে। সেই মতো অনেকেই প্রস্তুতি নিতে শুরু করে। আর আপনিও যদি ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে ৫ হাজার ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Job Recruitment)।
ব্যাঙ্কে চাকরির সুযোগ, ব্যাঙ্ক অফ বরোদায় শুরু ট্রেনি নিয়োগ (Job Recruitment)
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ ৫হাজার ট্রেনি নিয়োগ করা হবে ব্যাঙ্ক অফ বরোদাতে ব্। সম্প্রতি এমনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে (Job Recruitment)। কিভাবে এই চাকরির পরীক্ষায় আবেদন করবেন, শেষ কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেনে নিন সেই বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য।

আরও পড়ুন: আপনার আবেদনও খারিজ হতে পারে? অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম জেনে নিন
কারা আবেদন করতে পারবেন?
যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম এ নাম রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক এই চাকরি পাওয়ার জন্য।
বয়সসীমা কত হতে হবে?
এখানে বয়সসীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে আবেদন করবেন?
ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://bankofbaroda.bank.in/
এরপর ফি জমা দিতে হবে। সমস্ত তথ্য যাচাই করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ কবে?
আগামী ৮ জুন, ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে ফর্ম ফিলআপ করুন (Job Requirement)।




