0%

প্রেক্ষিত ‘মাদার অফ অল ডিলস’: ইউরোপ থেকে গাড়ি আমদানিতে বড়সড় শুল্ক কাটছাঁট করতে চলেছে ভারত – সবদিক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক বড়সড়ভাবে কমানোর পরিকল্পনা করছে ভারত। সূত্রের খবর, বর্তমানে যেখানে আমদানি শুল্ক ৭০% থেকে ১১০% পর্যন্ত, তা নামিয়ে প্রথম ধাপে ৪০% করা হতে পারে। ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত হওয়ার আগেই এই পদক্ষেপ বাজার উন্মুক্ত করার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক বড়সড়ভাবে কমানোর পরিকল্পনা করছে ভারত। সূত্রের খবর, বর্তমানে যেখানে আমদানি শুল্ক ৭০% থেকে ১১০% পর্যন্ত, তা নামিয়ে প্রথম ধাপে ৪০% করা হতে পারে। ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত হওয়ার আগেই এই পদক্ষেপ বাজার বড় ভাবে উন্মুক্ত করার ইঙ্গিত দিচ্ছে।

আলোচনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে, ২৭টি দেশের এই জোট থেকে ১৫,০০০ ইউরোর বেশি দামের সীমিত সংখ্যক গাড়ির ক্ষেত্রে অবিলম্বে শুল্ক কমানো হবে। পরে ধাপে ধাপে এই হার ১০% পর্যন্ত নামানো হতে পারে। এতে ভক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ-র মতো ইউরোপীয় সংস্থাগুলির জন্য ভারতীয় বাজারে প্রবেশ সহজ হবে।

যদিও আলোচনাগুলি এখনও গোপন পর্যায়ে থাকায় সরকারি ভাবে কোনও মন্তব্য করতে চায়নি ভারতের বাণিজ্য মন্ত্রক বা ইউরোপীয় কমিশন। সূত্রগুলিও পরিচয় প্রকাশে অনিচ্ছুক।

– বিজ্ঞাপন –

দীর্ঘদিনের আলোচনার পর ভারত ও ইইউ মঙ্গলবার এই মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি ঘোষণা করতে পারে বলে প্রত্যাশা। ইতিমধ্যেই এই চুক্তিকে অনেকে ‘মাদার অফ অল ডিলস’ বলছেন। এই চুক্তি কার্যকর হলে বস্ত্র, গয়না সহ ভারতীয় পণ্যের রপ্তানিতে গতি আসতে পারে।

ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার হলেও দেশীয় গাড়ি শিল্প বরাবরই উচ্চ শুল্কের সুরক্ষা পেয়েছে। আমদানি গাড়ির উপর ৭০% ও ১১০% পর্যন্ত শুল্ক আরোপ নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। টেসলার সিইও ইলন মাস্ক-সহ একাধিক আন্তর্জাতিক কর্তা এই নীতির বিরোধিতা করেছেন।

সূত্রের দাবি, বছরে প্রায় ২ লক্ষ পেট্রল ও ডিজেলচালিত গাড়ির জন্য এই কম শুল্ক প্রযোজ্য হতে পারে। তবে এই কোটা শেষ মুহূর্তে বদলাতেও পারে।

অন্যদিকে, ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি (EV) প্রথম পাঁচ বছর এই শুল্ক ছাড়ের বাইরে থাকবে। দেশীয় সংস্থা যেমন টাটা মোটরস ও মহীন্দ্রার বিনিয়োগ সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত। পাঁচ বছর পর ইভি গাড়ির ক্ষেত্রেও একই ধরণের শুল্ক হ্রাসের পথে হাঁটা হতে পারে।ইঙ্গিত দিচ্ছে।

আলোচনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে, ২৭টি দেশের এই জোট থেকে ১৫,০০০ ইউরোর বেশি দামের সীমিত সংখ্যক গাড়ির ক্ষেত্রে অবিলম্বে শুল্ক কমানো হবে। পরে ধাপে ধাপে এই হার ১০% পর্যন্ত নামানো হতে পারে। এতে ভক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ-র মতো ইউরোপীয় সংস্থাগুলির জন্য ভারতীয় বাজারে প্রবেশ সহজ হবে।

যদিও আলোচনাগুলি এখনও গোপন পর্যায়ে থাকায় সরকারি ভাবে কোনও মন্তব্য করতে চায়নি ভারতের বাণিজ্য মন্ত্রক বা ইউরোপীয় কমিশন। সূত্রগুলিও পরিচয় প্রকাশে অনিচ্ছুক।

দীর্ঘদিনের আলোচনার পর ভারত ও ইইউ মঙ্গলবার এই মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি ঘোষণা করতে পারে বলে প্রত্যাশা। ইতিমধ্যেই এই চুক্তিকে অনেকে ‘মাদার অফ অল ডিলস’ বলছেন। এই চুক্তি কার্যকর হলে বস্ত্র, গয়না সহ ভারতীয় পণ্যের রপ্তানিতে গতি আসতে পারে।

ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার হলেও দেশীয় গাড়ি শিল্প বরাবরই উচ্চ শুল্কের সুরক্ষা পেয়েছে। আমদানি গাড়ির উপর ৭০% ও ১১০% পর্যন্ত শুল্ক আরোপ নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। টেসলার সিইও ইলন মাস্ক-সহ একাধিক আন্তর্জাতিক কর্তা এই নীতির বিরোধিতা করেছেন।

সূত্রের দাবি, বছরে প্রায় ২ লক্ষ পেট্রল ও ডিজেলচালিত গাড়ির জন্য এই কম শুল্ক প্রযোজ্য হতে পারে। তবে এই কোটা শেষ মুহূর্তে বদলাতেও পারে।

অন্যদিকে, ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি (EV) প্রথম পাঁচ বছর এই শুল্ক ছাড়ের বাইরে থাকবে। দেশীয় সংস্থা যেমন টাটা মোটরস ও মহীন্দ্রার বিনিয়োগ সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত। পাঁচ বছর পর ইভি গাড়ির ক্ষেত্রেও একই ধরণের শুল্ক হ্রাসের পথে হাঁটা হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker