0%

ফাইনালের আগে ‘জ্যোতিষী’ জলহস্তী-জিরাফ, মেসি-ইয়ামালের মধ্যে কাকে করল বিশ্বচ্যাম্পিয়ন?

২০১০ সালের বিশ্বকাপে ‘পল দ্য অক্টোপাস’-এর কথা নিশ্চয়ই সকলের মনে রয়েছে। ‘১০-এর ফুটবল বিশ্বকাপে একটার পর একটা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়ে কার্যত ‘তারকা’ হয়ে উঠেছিল ‘পল দ্য অক্টোপাস’। এবারও ফাইনাল যুদ্ধের আগে ভবিষ্যদ্বাণী করল দুই প্রাণী। মেসি-ইয়ামালের মধ্যে কাকে করল বিশ্বচ্যাম্পিয়ন তারা?

এবারের বিশ্বকাপের চূড়ান্ত যুদ্ধ শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে ‘পল’-এর ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে ভবিষ্যদ্বাণী করল দুই প্রাণী। জলহস্তী। জিরাফ। ২০১০ বিশ্বকাপের ফাইনালে ‘পল’-এর ভবিষ্যদ্বাণী চূড়ান্ত সফল হয়েছিল। অক্টোপাস জানিয়েছিল স্পেন চ্যাম্পিয়ন হবে। থাইল্যান্ডের তুমুল জনপ্রিয় জলহস্তী ‘মু ডেং’-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

ব্যাংকক থেকে ১১০ কিমি পূর্বে অবস্থিত এক চিড়িয়াখানায় বাস করে এই জলহস্তীটি। তাকে যিনি দেখাশোনা করেন, তিনি দু’টি তরমুজ রেখেছিলেন। একটি তরমুজে ছিল আর্জেন্টিনার পতাকা। অন্যটিতে স্পেনের পতাকা। জলহস্তীটি আর্জেন্টিনা লেখা তরমুজটিকে বেছে নেয়। চিড়িয়াখানার অধিকর্তা জানিয়েছেন, এটি নিছকই বিনোদন। কোনও দলকে সমর্থন বা জুয়ায় উৎসাহিত করার জন্য নয়। কারণ, থাইল্যান্ডে জুয়া নিষিদ্ধ।

তবে জলহস্তীটির ভবিষ্যদ্বাণী সবসময় সফল হয়নি। সম্প্রতি জলহস্তীটি ভবিষ্যদ্বাণী করেছিল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হবে। তা হয়নি। এদিকে, দক্ষিণ পূর্ব স্পেনের মুরাসিয়া টেরা ন্যাচুরা চিড়িয়াখানায় বসবাসকারী জিরাফি ‘ফালি’-র ভবিষ্যদ্বাণী আবার অন্য। বিশ্বকাপের প্রতিটি স্পেন ম্যাচেই সে স্প্যানিশ পতাকাকে বেছে নিয়েছিল। ফাইনালেও জিরাফটি বেছে নিয়েছে স্পেনের পতাকা। অর্থাৎ, তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চলেছে স্পেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker