0%

মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থীর মনোনয়ন বাতিল, ভোটের আগেই ‘জয়’ বিজেপির

মধ্যপ্রদেশে মীনাক্ষী নটরাজনকে রাজ্যসভায় প্রার্থী করেছিল কংগ্রেস। যদিও মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তথ্য গোপন করার অপরাধে সোমবার তাঁর প্রার্থীপদ খারিজ করে দিলেন রিটার্নিং অফিসার। এর ফলে রাজ্যের তৃতীয় আসনেও বিজেপির জয় কার্যত নিশ্চিত হয়ে গেল।

মীনাক্ষীর বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে তথ্য গোপনের অভিযোগ জানান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং রাকেশ সিং। কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিলেরও দাবি জানান তাঁরা। অভিযোগ করেন, হায়দরাবাদের এক আদালতে ফৌজদারি মামলা রয়েছে মীনাক্ষীর বিরুদ্ধে। বিষয়টি হলফনামা উল্লেখ করেননি তিনি। এই অবস্থায় কংগ্রেস প্রার্থীর কাছে জবাবদিহি চান রিটার্নিং অফিসার। এর পর মীনাক্ষী নিজের বয়ান জানান। যদিও সেই বয়ানে সন্তুষ্ট হতে পারেননি রিটার্নিং অফিসার। এর পরেই কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। এর ফলে তৃতীয় আসনে ভোটের আগেই বিজেপি প্রার্থী মহেশ কৈবতের জয় কার্যত নিশ্চিত হয়ে গেল।

যদিও রাজ্যের বিরোধী দলনেতা কংগ্রেসের উমঙ্গ সিংঘার এই অভিযোগ মানতে চাননি। তিনি দাবি করেন, মীনাক্ষীর বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা আদৌ নেই। কেবলমাত্র একটি আইনি নোটিস পেয়েছেন তিনি। কারও বিরুদ্ধে আদালতে নথিবদ্ধ মামলা থাকা আর আইনি নোটিস এক জিনিস হতে পারে না। উমঙ্গ বলেন, “কংগ্রেসের নিশ্চিত বুঝেই কৌশলে হারানোর চেষ্টা করছে বিজেপি।”  দলীয় সূত্রে খবর, এই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে কংগ্রেস। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলের তরফে জানানো হয়নি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker