0%

মুখে দিলেই মিলিয়ে যাবে মাটনের এই রেসিপিটি, অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যখন মাটন নিয়ে আসা হয়, তখন এক ধরনের রান্না করে থাকেন মা, ঠাকুমারা। তবে আপনি যদি স্বাদ বদল করতে চান পাশাপাশি রেস্তোরাঁর মতন খাবার বাড়িতেই খেতে চায় তাহলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা বানাতে একদিকে যেমন অল্প সময় লাগে। সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।

কম সময়ে জমে যাবে জম্পেশ ভোজ! দেখে নিন রেসিপি (Recipe)

আপনি যদি নানান ধরনের পদ রান্না করে লোকজনকে খাওয়াতে ভালোবাসেন। তাহলে এই রেসিপিটা দেখতে পারেন। কারণ অল্প সময়ের মধ্যে সুস্বাদু পদ তৈরি করতে হলে, এই রান্নাটা একবার আপনাকে করতেই হবে। কিভাবে বানাবেন মাটনের এই রেসিপিটি দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: রান্নার গ্যাসে বড় স্বস্তির ইঙ্গিত, ৩১৭ টাকা কমার খবর ঘিরে জল্পনা চরমে…

উপকরণ:

মাটন – ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি – ২টি বড় সাইজের

আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ

টম্যাটো বাটা – ১টি

দই – ৩ টেবিল চামচ

কাজুবাদাম বাটা – ২ টেবিল চামচ

লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ

হলুদ গুঁড়ো – আধা চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ

জিরে গুঁড়ো – ১/২ চা চামচ

কাঁচালঙ্কা – ২টি

ঘি – ১ টেবিল চামচ

সর্ষের তেল – পরিমাণ মতো

নুন – স্বাদমতো

চিনি – এক চিমটি

ধনেপাতা কুচি – সাজানোর জন্য

প্রণালি: প্রথমে মাটন ভালো করে ধুয়ে নিয়ে। এরপর তাতে সামান্য লবণ, হলুদ, দই এবং আদা-রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে ভাজুন। পেঁয়াজ সোনালি রঙ হলে আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর টম্যাটো বাটা দিয়ে ভালো করে নাড়ুন। তারপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে মশলা ভালো করে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা মাটন কড়াইতে দিয়ে দিন। এরপর কাজুবাদাম বাটা এবং সামান্য জল দিয়ে ঢেকে দিন। প্রেসার কুকার ব্যবহার করলে ৩–৪টি সিটি দিলেই মাংস ভালো ভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচালঙ্কা, গরম মশলা গুঁড়ো এবং এক চামচ ঘি দিয়ে দিন। এরপর উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মাটন লাজাবাব (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker