0%

মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির! জি-৭ সম্মেলনে অস্বস্তিতে ইটালির প্রধানমন্ত্রী, ভাইরাল ভিডিও

ফ্রান্সে আয়োজিত জি-৭ বৈঠকে বিশ্বনেতাদের উপস্থিতিতে তৈরি হল অস্বস্তিকর মুহূর্ত। পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গিয়ে পরিস্থিতি এগোল ঠোঁটঠাসা চুম্বনের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কির ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই কাণ্ডে বিশ্বমঞ্চে তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। কোনওমতে বিষয়টি সামলে সেখান থেকে সরে পড়লেন মেলোনি। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে।

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দে লেয়েনের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সময় সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনি। হঠাৎ সাক্ষাতে একে অপরকে অভিবাদন জানান দুই রাষ্ট্রপ্রধান। মেলোনি সামনে এগিয়ে আসতেই তাঁকে চুম্বন করতে যান জেলেনস্কি। অস্বস্তিকর এই পরিস্থিতি কোনওমতে সামলে পাশ্চাত্য রীতি মেনে একে অপরের গালে গাল ছোঁয়ান দুই রাষ্ট্রপ্রধান। এরপর যে যার পথ ধরে এগিয়ে যান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

মেলোনি সামনে এগিয়ে আসতেই তাঁকে চুম্বন করতে যান জেলেনস্কি। অস্বস্তিকর এই পরিস্থিতি কোনওমতে সামলে পাশ্চাত্য রীতি মেনে একে অপরের গালে গাল ছোঁয়ান দুই রাষ্ট্রপ্রধান।

এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে। এক যুবক লিখেছেন, ‘ঘটনাটি দেখলাম, জি-৭ এর মতো শীর্ষ মঞ্চে জেলেনস্কি নিজের সম্মান খোয়ালেন।’ আর একজন লিখেছেন, জেলেনস্কি রোমান্সের মুডে ছিলেন। কিন্তু মেলোনি নিষ্ঠুরভাবে তাঁকে না করে দিলেন।’ আরও এক যুবক লিখেছেন, ‘উনি কি জানেন ওনার দেশের আগুন জ্বলছে? আর উনি জি-৭ সম্মেলনে এসে মেলোনির সঙ্গে রোম্যান্সে ব্যস্ত। যাইহোক, ম্যাক্রোঁ, মোদির পর এবার জেলেনস্কিও ওই তালিকায় পা রাখলেন।’

তবে শুধু জেলেনস্কি নয়, এই আন্তর্জাতিক সম্মেলনে আরও একবার তৈরি হয়েছে ‘মেলোডি মুহূর্ত’। ছবি তোলার আগে মঞ্চে রাষ্ট্রনেতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন। ঠিক সেই সময় আলাদাভাবে নজর কেড়ে নেন প্রধানমন্ত্রী মোদি ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রনেতাদের ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে মোদির সঙ্গে করমর্দন করছেন মেলোনি। এরপর কোনও বিষয়ে সামান্য কথোপকথন হয় দু’জনের। হাসিতে ফেটে পড়েন ইতালির প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, মেলোনির সঙ্গে দেখা ও করমর্দনের সময় মোদি বলেন, ‘আপনার সঙ্গে ফের দেখা হয়ে আনন্দিত।’ প্রত্যুত্তরে মেলোনি বলেন, “হ্যাঁ। আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”

আরও পড়ুন:

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker