0%

‘মোজতবা ৯০ শতাংশ শেষ’, ইরানে মার্কিন হামলার পরই বিস্ফোরক ট্রাম্প, মৃত্যুর মুখে সুপ্রিম লিডার!

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই ৯০ শতাংশ শেষ! তেহরানে মার্কিন হামলার পরই বিস্ফোরক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই দাবির পরই জল্পনা ছড়িয়েছে, পিতার মতো পুত্রেরও কি করুণ পরিণতি অপেক্ষা করছে?

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজে’ দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের কোনও নৌবাহিনী নেই, নেই কোনও বিমানবাহিনীও। সব শেষ হয়ে গিয়েছে। ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেও আর কিছু নেই। ইরানের শীর্ষ নেতৃত্বকে আমরা খতম করে দিয়েছি।” মার্কিন প্রেসিডেন্টের মুখে নিহত আলি খামেনেইয়ের কথাও শোনা গিয়েছে। এরপরই ট্রাম্প তাঁর পুত্র তথা ইরানের বর্তমান লিডার মোজতবার কথা বলেন। ট্রাম্পের বক্তব্য, “‘মোজতবা ৯০ শতাংশ শেষ হয়ে গিয়েছে।”

আরও পড়ুন:

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল তাঁর পিতা এবং পরিবারের একাধিক সদস্যের। ওই হামলাতেই গুরুতর জখম হয়েছিলেন মোজতবা। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হতে থাকে। তাছাড়া কুরসিতে বসার পর থেকে কখনওই জনসমক্ষে দেখাও যায়নি ইরানের সুপ্রিম লিডারকে। 

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক রিপোর্টে দাবি করা হয়েছে, শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই বিপর্যস্ত মোজতবা। মুখ ও ঠোঁট এমন ঝলসে গিয়েছে যে প্রয়োজন প্লাস্টিক সার্জারির। এমনকী তিনি ভালো করে কথাও বলতে পারছেন না। জানা গিয়েছে, বাদ পড়েছে তাঁর একটি পা-ও। তিনবার অস্ত্রোপচার করেও কোনও লাভ হয়নি। তাঁর একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে। তবে ওই রিপোর্টে বলা হয়েছিল, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন ইরানের সুপ্রিম লিডার। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরই দানা বেঁধেছে আশঙ্কার মেঘ। তাহলে কি সত্যিই মৃত্যুর মুখে মোজতবা?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker