0%

রানির বেশে ব্যারাকপুরে মিমি! গা ভর্তি সোনার গয়নায় ঝলমল করছেন অভিনেত্রী

Entertainment Latest Live News Updates: গাড়িতে রানির সাজে ব্যারাকপুরে এলেন মিমি চক্রবর্তী। এই দৃশ্য বিশেষ নজর কাড়ল ভক্তদের। রাজকীয় পোশাকে সেজে, অলঙ্কারে মুড়ে একেবারে রানির মতো ব্যারাকপুরে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী তথা পাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ব্যারাকপুরের ‘তানিসক’ শোরুমের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই আগমন। শোরুম কর্তৃপক্ষও তাঁকে রানির মর্যাদাতেই স্বাগত জানিয়েছে। ফুল,আলোকসজ্জা এবং করতালিতে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।

রাজকীয় সাজে মিমির গাড়ি থেকে নামার মুহূর্তেই ভিড় জমে যায় অনুরাগীদের। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ বা একঝলক দেখার অপেক্ষায়। সোনার গয়নায় সজ্জিত মিমির লুক অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে। ব্র্যান্ডের পক্ষ থেকেও তাঁকে কেন্দ্র করে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

তবে সাম্প্রতিক এক বিতর্ক ঘিরেও চর্চায় রয়েছেন অভিনেত্রী। বনগাঁর একটি অনুষ্ঠানে দেরিতে পৌঁছনোকে কেন্দ্র করে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়। ক্লাব সদস্য তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় হেনস্থা ও অপমানের অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। এমনকি গোপন জবানবন্দিতেও তিনি অপমান ও হেনস্থার অভিযোগে অনড় রয়েছেন বলে সূত্রের খবর।

বিতর্কের আবহ কাটতে না কাটতেই ব্যারাকপুরের এই জমকালো উপস্থিতি যেন নতুন করে লাইমলাইটে নিয়ে এলো অভিনেত্রীকে। রাজকীয় সাজে তাঁর আগমন ঘিরে তাই ভক্তমহলে উন্মাদনা তুঙ্গে।

  • Feb 07, 2026 16:46 IST

    Khans: ম্যাজিক কমছে? বয়স মানার ডাক তিন খানকে

    তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় নায়ক বদলেছে, প্রজন্ম বদলেছে কিন্তু ‘তিন খান’ শাহরুখ খান, আমির খান (Aamir Khan) ও সলমন খানের প্রভাব যেন অটুট রয়েছে। একসময় তাঁদের নামই ছিল ছবির সাফল্যের গ্যারান্টি, দর্শক গল্প-সমালোচনা না ভেবেই ভিড় জমাতেন প্রেক্ষাগৃহে। তবে সময় বদলেছে। এখন দর্শক অনেক বেশি নির্ভীক,  ছবি মন ছুঁতে না পারলে তারকা ক্ষমতাও রক্ষা করতে পারে না ব্যর্থতা থেকে। এই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান। তাঁর মতে, এই প্রজন্মের তারকাদের এখন নিজেদের বয়স মেনে নিয়ে সেই অনুযায়ী চরিত্র বেছে নেওয়ার সময় এসেছে।

  • Feb 07, 2026 15:36 IST

    Smriti Mandhana: পলাশকে খোঁচা দিয়ে স্মৃতির মায়ের পোস্ট

    ডব্লিউপিএল জিতে সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন ভারতীয় মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানা। ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করেছেন স্মৃতি, গায়ক ও সুরকার পলাশ মুচ্ছালের সঙ্গে তাঁর বিয়ে শেষ মুহূর্তে ভেঙে যায়। সেই প্রেক্ষিতেই তাঁর জয়ের পর সোশ্যাল মিডিয়ায় বহু মিম ভাইরাল হয়, যেখানে পালাশকে কটাক্ষ করা হয়।

    স্মৃতির মা স্মিতা মন্ধানা নিজের প্রাইভেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমনই একটি মিম শেয়ার করেন। মিমে দেখানো হয়েছে, ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বোলারদের বিরুদ্ধে স্মৃতি যেন প্রতিটি বলে নিজের প্রাক্তনের মুখ দেখেই ছক্কা হাঁকাচ্ছেন। পাশাপাশি তিনি আরও কিছু আবেগঘন পোস্ট শেয়ার করেন, যেখানে স্মৃতির কঠিন সময়, নীরব লড়াই ও মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। 

  • Feb 07, 2026 13:40 IST

    Prosenjit Chatterjee: পদ্মশ্রী সম্মানে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতে বাড়িতে বিজেপি প্রতিনিধিদল

    পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে শুভেচ্ছা জানালেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষরা। তাঁরা উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে প্রসেনজিৎকে সম্মান জানান। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও বাংলা সিনেমাকে জাতীয় স্তরে তুলে ধরার জন্যই এই স্বীকৃতি বলে মত প্রকাশ করেন উপস্থিত নেতারা। প্রসেনজিৎও এই সম্মানকে বাংলা চলচ্চিত্র জগতের প্রাপ্তি হিসেবে উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • Feb 07, 2026 12:27 IST

    Ghooskhor Pandat: ব্রাহ্মণ সমাজকে অপমান?

    মুক্তির আগেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে মনোজ বাজপেয়ী অভিনীত আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’(Ghooskhor Pandat)। ছবির শিরোনাম ঘিরে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অসম্মান করার অভিযোগ উঠতেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, আইনি পদক্ষেপ এবং শিল্পী সংগঠনগুলোর কড়া অবস্থান।

  • Feb 07, 2026 11:49 IST

    Riddhi Sen: মা-বাবার বিবাহবার্ষিকীতে ঋদ্ধির ভালোবাসায় ভরা শুভেচ্ছা

    মা-বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে আবেগঘন বার্তায় ভরিয়ে দিলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। সোশ্যাল মিডিয়ায় কৌশিক সেন ও রেশমি সেনের পুরনো দিনের নস্টালজিক মুহূর্ত এবং সাম্প্রতিক ছবির একটি সুন্দর কোলাজ শেয়ার করেন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনের পথচলাকে সম্মান জানিয়ে, মঞ্চজীবনের অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে এক গভীর অনুভূতি মেশানো শুভেচ্ছা জানালেন ঋদ্ধি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker