0%

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নচিকেতা কেমন আছেন?

90 এর দশক থেকে শুরু। আজও তিনি মঞ্চে উঠলে দর্শকরা বিস্ময়ে শোনেন। তার কণ্ঠে একের পর এক গান জনপ্রিয় হয়ে ওঠে বাঙালির মধ্যে। তাই শিল্পীর অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে দর্শকদের মধ্যে। ভক্তরা আতঙ্কে আছেন। কারণ নচিকেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি নচিকেতা। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। নচিকেতার পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে এই খবর ছড়িয়ে পড়ায় ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker