সিঁদুর পড়িয়েছিলেন রাজেশ, আবার মদ্যপ অবস্থায় মারধোর করতেন! কে এই অনিতা?

প্রয়াত বলিউড সুপারস্টার রাজেশ খান্না-র সঙ্গে নিজের সম্পর্ককে আইনি ‘বিবাহ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী অনিতা আদবানি। তবে সেই দাবিতে বড় ধাক্কা দিয়ে বম্বে হাইকোর্ট সম্প্রতি তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি শর্মিলা ইউ দেশমুখের একক বেঞ্চ, ২০১৭ সালে মুম্বইয়ের দিনদোশি দেওয়ানি আদালতের দেওয়া রায়ই বহাল রেখেছে, যেখানে অনিতার দাবি ইতিমধ্যেই নাকচ করা হয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ করেই তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন।
শুনানির সময় আদালত রাজেশ খান্নার বিচ্ছিন্ন স্ত্রী ডিম্পল কাপাদিয়া, তাঁদের মেয়ে টুইঙ্কেল খান্না এবং জামাতা অক্ষয় কুমারের আইনজীবীদের বক্তব্যও শোনে। সব দিক বিচার করেই আদালত আগের সিদ্ধান্ত বহাল রাখে।
Ramayana-Ranbir Kapoor: রামায়ণে রাম হতে দ্বিধায় ছিলেন রণবীর, পরে বদলাল ভাবনা, মেয়ের জন্যই আধ্যাত্মিকতার পথে?
প্রায় ১৪ বছর ধরে চলা এই আইনি লড়াইয়ের কেন্দ্রে ছিল অনিতা আডবাণীর দাবি- তাঁদের সম্পর্ক ছিল বিবাহের সমতুল্য। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা একান্তে বিয়ে করেছি, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ এ ধরনের কথা খোলাখুলি বলেন না… আমরা কখনো সেই প্রয়োজন অনুভব করিনি।”
তিনি তাঁদের কথিত বিয়ের বিবরণ দিতে গিয়ে আরও বলেন, “আমাদের বাড়িতে একটি ছোট মন্দির ছিল। আমি একটি মঙ্গলসূত্র তৈরি করেছিলাম… তিনি আমাকে এটি পরতে বাধ্য করেছিলেন। অতঃপর তিনি সিঁদুর পড়িয়ে বললেন, আজ থেকে তোমরা আমার দায়িত্ব। এভাবেই এক রাতে আমাদের বিয়েটা হয়েছিল।”
Lara Dutta: সাঁতার না জেনেই সমুদ্রে! ‘ডুবে যাচ্ছিলাম’, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন লারা
তবে এই সম্পর্ক নিয়ে তাঁর বক্তব্যে একাধিক বিতর্কও উঠে এসেছে। অন্য এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, “কিন্তু তিনি মাঝে মাঝে আমাকে মারতেন। তাই আমি তাকে পাল্টা আঘাত করতাম। এটাই ছিল আমার রিফ্লেক্স অ্যাকশন।” পাশাপাশি তিনি আরও বলেন, “যখন তিনি মাতাল হয়ে যেতেন, তখন তিনি মাঝে মাঝে আমাকে আঘাত করতেন। কিন্তু যখন তিনি মোদের নেশায় আসক্ত থাকতেন না, তখন তিনি আশেপাশে থাকার জন্য সেরা ব্যক্তি ছিলেন।”
উল্লেখ্য, রাজেশ খান্না ১৯৭৩ সালে ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে তাঁদের মধ্যে বিচ্ছেদ হলেও আইনি বিচ্ছেদ হয়নি। অনিতার দাবি অনুযায়ী, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি রাজেশের সঙ্গেই ছিলেন।



