0%

স্ত্রী অন্তঃসত্ত্বা, পরকীয়ায় মজে জার্মান বিশ্বজয়ী গোলকিপার নয়্যার! রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়

ম‌্যানুয়েল নয়‌্যারের (Manuel Neuer) ব‌্যক্তিগত জীবন নিয়ে ফের চর্চা শুরু। বিস্ফোরক অভিযোগ করলেন নয়‌্যারের স্ত্রী আনিকা নয়‌্যার। এমনিতে ম‌্যানুয়েলের সঙ্গে আনিকার সম্পর্ক বিচ্ছেদ নিয়ে নানা মহলে জল্পনা চলছে। তার মধ্যে আনিকার এই রহস‌্যময় পোস্ট। যেখানে নিজের ক্ষোভ উগরে গিয়েছেন তিনি। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি। কিন্তু মনে করা হচ্ছে ম‌্যানুয়েলের উদ্দেশেই ওই পোস্ট করেছেন তিনি।

আনিকা সোশাল মিডিয়ায় সম্প্রতি একটা পোস্ট করেন। সেখানে অন্তঃসত্ত্বা মহিলাকে প্রতারণা করা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। আনিসা পোস্টে লেখেন, ‘অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে প্রতারণার করা চরম অবক্ষয়ের উদাহরণ। মহিলা যখন সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নেয়, সেই কঠিন সময় তাঁর পাশে না থেকে অন‌্য সম্পর্কে জড়ানো শুধু ভুল নয়, অপরাধ এবং অসম্মানজনক কাজ। ওই সময় একজন মহিলার আরও বেশি করে ভালোবাসা প্রয়োজন। আরও বেশি সাপোর্টের প্রয়োজন। সেটা না করে কেউ যদি ওই সময় অন‌্য কাউকে বেশি প্রাধান‌্য দেয়, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না।’ আনিকা নিজে জাতীয় দলের হ‌্যান্ডবল প্লেয়ার। কিন্তু ছেলের সঙ্গে বেশি সময় কাটানোর জন‌্য গত বছর অবসর নেন তিনি। পরিবারকে বেশি সময় দিতে চাইছিলেন।

জার্মানি মিডিয়ার দাবি, গত সেপ্টেম্বর নয়‌্যারকে তেইশ বছরের এক ব্রাজিলীয় মহিলার সঙ্গে সময় কাটাতে দেখা যায় সিসিলিতে। এটাও শোনা যাচ্ছে, ওই মহিলা নাকি ফিজিওথেরাপিস্ট। নয়‌্যার চোট পাওয়ার পর সোজা ব্রাজিলে চলে যান। সেখানেই দু’জনকে একসঙ্গে দেখা যায়। তারপর আবার আনিকার এই পোস্ট। যা দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও উসকে দিয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker