0%

ট্রেন নয়, লাক্সারি বাসেই কলকাতা টু দিল্লি! ভাড়া কত?

সবদিক নিউজ:দূরপাল্লার বাস সফরের ক্ষেত্রে বড় আপডেট। চালু হয়ে গেল কলকাতা (Kolkata Bus) থেকে দিল্লি পর্যন্ত নতুন বাস পরিষেবা। শুক্রবার থেকেই যাত্রা শুরু হল বেসরকারি সংস্থার এই বাসের। করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাস থেকে যাত্রা শুরু করে সরাসরি দিল্লির কাশ্মীরি গেট পর্যন্ত চলবে এই বাস।

কলকাতা থেকে দিল্লি যাওয়ার বাস (Kolkata Bus)

করুণাময়ী থেকে যাত্রা শুরু করে লেকটাউন, বাগুইআটি, বিমানবন্দর, ডানলপ, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, ধানবাদ, ঔরঙ্গাবাদ, দেহরি, সাসারাম, বারাণসী, প্রয়াগরাজ হয়ে পৌঁছাবে দিল্লি। বাসের শেষ স্টপেজ কাশ্মীরি গেট আইএসবিটি। এছাড়া নয়ডা সেক্টর ৬২ এবং অক্ষরধামেও যাত্রী ওঠানামা করা যাবে।

.

কখন ছাড়বে বাস: করুণাময়ী থেকে সকাল ৮ টা ৩০ নাগাদ বাস ছাড়বে। এরপর লেকটাউন থেকে বাসটি ছাড়বে ৯ টা ৫০ এ। দিল্লির কাশ্মীরি গেট থেকে বাসটি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বিকেল সাড়ে ৪ টে নাগাদ। পরদিন পৌঁছাবে কলকাতায়।

আরও পড়ুন :  ভারত মহাসাগরে বাড়বে ভারতের আধিপত্য! গোয়া ও গুজরাটে তৈরি হবে সেন্টার অফ এক্সিলেন্স

রয়েছে অতিরিক্ত সুবিধা: যাত্রী সুবিধার্থে বিকেল সাড়ে ৫ টা ৩০ এও চলবে একটি বাস (Kolkata Bus)। দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীদের সুবিধার্থে সম্পূর্ণ আরামদায়ক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। শীতাতপনিয়ন্ত্রিত বাসটিতে বালিশ, লেপ, কম্বল, বিনামূল্যে ওয়াইফাই এর ব্যবস্থাও থাকছে।

আরও পড়ুন : কান থেকে IFFI-তে ‘Echoes of Valour’, কেরিয়ারের প্রথম হিন্দি ছবিতেই উজ্জ্বল রোহন

তবে বাসগুলিতে ডায়নামিক ভাড়া রাখার কথা বলা হয়েছে যা দিন ও পরিস্থিতি অনুযায়ী ওঠানামা করবে। দিল্লির পর এবার হায়দ্রাবাদ পর্যন্ত বাস চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker