অ্যাকশনে বদল, কমছে গতি! চোটে ‘ভীত’ বুমরাহর ধার অক্ষত থাকবে তো?

শচীন তেণ্ডুলকরের শ্রেষ্ঠত্ব নিয়ে কারও প্রশ্ন নেই। ভারতের সর্বকালের ক্রিকেট ইতিহাসে তারপর কে? অনেকেই বলবেন বিরাট কোহলি। কিন্তু ভারতীয় ক্রিকেটে জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) নামক ‘অতিমানব’কে অস্বীকার করার জায়গা নেই। তিনি ছন্দে থাকলে তাঁকে সামলানো প্রায় অসম্ভব। আবার যখন ছন্দ হারান, তখন বোলিং ইউনিটের কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে পড়ে। কিন্তু হ্যাগলি ওভালে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একই দিনে ধরা পড়ল ভারতীয় পেসারের দুই বিপরীত ছবি। কখনও তিনি অপ্রতিরোধ্য। কখনও নিজের ছন্দ খুঁজতে মরিয়া। একটা সময় তো মনে হল, লড়াইটা শুধু ব্যাটারদের বিরুদ্ধে লড়ছেন না, লড়ছেন নিজের সঙ্গেও। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, তাহলে কি পুরনো চোটের কারণে ভয় পেয়ে গিয়েছেন?
হ্যাগলি ওভালের ২২ গজে কখনও কখনও সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে ওঠেন তিনি নিজেই। হ্যাগলি ওভালে দেখা গেল তেমনই এক বুমরাহকে। কখনও তাঁর বোলিংয়ে আগুন ঝরল। কখনও আবার মনে হল। কোথাও যেন ছন্দের তাল কেটে যাচ্ছে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের শেষে বুমরাহর নামের পাশে কোনও উইকেট নেই। কী যেন একটা সমস্যা হচ্ছিল তাঁর! হতে পারে মানসিক অস্বস্তি। ওয়েলিংটনের ক্লান্তি। আবহাওয়ার প্রভাব। অথবা গ্রিপিংয়ে সমস্যা। নাকি ‘শিখণ্ডী’ পুরনো চোট? কী কারণে চেনা ছন্দে দেখা যাচ্ছিল না ভারতীয় পেসারকে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে সমস্যা হচ্ছে, এটা বুঝতে পেরে হাল ছাড়েননি তিনি। বরং ম্যাচের মাঝপথেই নিজের রান-আপ এবং বোলিং অ্যাকশনে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দেন। তাঁর জায়গায় অন্য কেউ হলে হয়তো পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করতেন। অপেক্ষা করতেন পরের দিনের। বুমরাহ সে পথে হাঁটেননি। বরং নিজের সঙ্গে লড়াই শুরু করলেন।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের শেষে বুমরাহর নামের পাশে কোনও উইকেট নেই। কী যেন একটা সমস্যা হচ্ছিল তাঁর!
প্রথম সেশনের শেষ দিকে রান-আপ নিয়ে অস্বস্তি ধরা পড়ে। নতুন করে মেপে নেন দৌড় শুরুর জায়গা। জুতোর স্পাইক থেকে ঝেড়ে ফেলেন ঘাস-মাটি। তার পরেই দেখা যায় অন্য রকম বোলিংয়ের চেষ্টা। সাধারণত রান-আপের শুরুতে দু’হাত একসঙ্গে রেখে দৌড় শুরু করেন বুমরাহ। পরে হাত খুলে অ্যাকশন লোড করেন। কিন্তু প্রথাগত পেসারদের মতো দু’হাত দু’দিকে ছড়িয়ে, বল এক পাশে ধরে দৌড় শুরু করেন। লোড-আপ এবং বল ছাড়ার ভঙ্গিতে খুব বেশি পরিবর্তন না থাকলেও গতি নেমে আসে ঘণ্টায় ১২৫-১৩০ কিলোমিটারে। তবে বলে ছিল বাড়তি তীক্ষ্ণতা। সেই পরীক্ষা থেকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেতেই ফের পুরনো ছন্দে ফিরে আসেন তিনি। তার পরেই বাড়তে থাকে গতি। সঙ্গে বলের ধারও।
🔴WTF JASPRIT BUMRAH SUDDENLY CHANGE HIS RUN-UP ACTION 🤯 – Side 1: Bumrah run-up in 1st Test match. – Side 2: Bumrah run-up in 2nd Test match. Hey @grok why Jasprit Bumrah suddenly change his run-up? https://t.co/CD5VxvZONH
— Sam (@cricsam02) November 27, 2026
ছন্দে ফিরলেও ভাগ্য এদিন বারবার মুখ ফিরিয়ে নিয়েছে বুমরাহর কাছ থেকে। টম ব্লান্ডেলের পিছনের পায়ে বল লাগলেও উচ্চতা বেশি থাকায় এলবিডব্লিউয়ের আবেদন ধোপে টেকেনি। রিভিউ নিয়েও লাভ হয়নি। ড্যারিল মিচেলকে অফ স্টাম্পের করিডরে ক্রমাগত চাপে রেখেছিলেন। একটি বাউন্সারে মিচেলের গ্লাভস ছুঁয়ে বল বেরিয়ে যায় ঋষভ পন্থের আঙুলের ডগা ঘেঁষে। বুমরাহর মুখে তখন বিরক্তি। দু’হাত ছুড়ে হতাশা প্রকাশ করলেন। যেন নিজেকেই প্রশ্ন করছেন, এত চেষ্টা করেও কেন উইকেট আসছে না! দু’বল পরেই ব্লান্ডেলের ব্যাটের ভিতরের কানায় লেগে বল চলে যায় পন্থের নাগালের বাইরে। লেগ-কাটারেও পরাস্ত করেন ব্লান্ডেলকে।
টানা ছ’ওভারের স্পেল করেও খালি হাতে ফিরতে হয় তাঁকে। দিনের ১৭তম ওভারটি ছিল সিরিজে তাঁর ৬৬তম। দ্বিতীয় নতুন বলেও একই ছবি। ব্লান্ডেলের ব্যাটের কানায় লেগে বল পড়ল গালির ঠিক সামনে। বারবার সুযোগ তৈরি করেও প্রাপ্য ‘পুরস্কার’ মিলল না। তবে বুমরাহর ভূমিকা কেবল উইকেট নেওয়ার মধ্যেই সীমিত থাকেনি। পেস ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আকাশ দীপের সঙ্গে পরিকল্পনা সাজানো, অংশুল কম্বোজকে ফিল্ডিংয়ের পরামর্শ দেওয়া কিংবা সদ্য অভিষিক্ত গুর্নুর ব্রারের কাঁধে হাত রেখে সাহস জোগানো – সবেতেই তাঁর উপস্থিতি ছিল। ডেভন কনওয়ের এলবিডব্লিউয়ের পর কম্বোজ ছুটে গিয়েছিলেন বুমরাহর দিকেই।
রাচীন রবীন্দ্রকে আউট করার আগেও ধরা পড়েছে বুমরাহর ক্রিকেটীয় মস্তিষ্কের পরিচয়। স্টাম্প মাইকে শোনা যায় বুমরাহর পরামর্শ, ‘থোড়া বাহার রাখো, উও জরুর এজ করেগা!’
রাচীন রবীন্দ্রকে আউট করার আগেও ধরা পড়েছে বুমরাহর ক্রিকেটীয় মস্তিষ্কের পরিচয়। স্টাম্প মাইকে শোনা যায় বুমরাহর পরামর্শ, ‘থোড়া বাহার রাখো, উও জরুর এজ করেগা!’ অর্থাৎ, অফ স্টাম্পের একটু বাইরে বল রাখো, ও ঠিক খোঁচা দেবে। সেই পরিকল্পনাতেই সাফল্য। সেই কারণেই প্রথম দিনের শেষে তাই বুমরাহর মূল্যায়ন কেবল উইকেটের সংখ্যা দিয়ে করা কঠিন। প্রথম দিনের শেষে ১৯তম ওভার বল করেছেন তিনি। গোটা সিরিজে ৬৮ ওভার। শরীর ক্লান্ত হলেও উইকেটের খোঁজে তাঁর তাগিদে কোনও ঘাটতি ছিল না।
কেন আচমকা অ্যাকশন বদল করলেন বুমরাহ? ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন করা হয়েছিল আকাশ দীপকে। জবাবে প্রথম ইনিংসে আপাতত দু’উইকেট নেওয়া পেসার বলেন, “প্র্যাকটিস ম্যাচের আগেও ও এই ধরনের বোলিং অনুশীলন করছিল। হয়তো ওর মাথায় কোনও পরিকল্পনা রয়েছে। সেই কারণেই এমনটা করছে। জশপ্রীত বুমরাহ তো! নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই এমন করছে।” তবে নামের পাশে হয়তো উইকেট দেখতে চেয়েছিলেন বুমরাহ। থুড়ি, কেবল তিনি নয়, গোটা দেশ। তাঁদের আশা দ্বিতীয় দিনে উইকেট-ভাগ্য সহায় হবে তাঁর।
শেয়ার
লিংক



