0%

দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ বাদ! রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মমতাকে নিশানা ওড়িশার মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) থেকে ‘ধাম’ শব্দ বাদ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরকারিভাবে মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এই পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সেই সঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষেছেন তিনি।

দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ বাদ | (Digha Jagannath Temple)

গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানে দিঘার জগন্নাথ মন্দিরের নাম বদলের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ওড়িশার ধর্মীয় ঐতিহ্য ও ভাবাবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে পাল্টা বার্তা দেন মোহনচরণ।

শুভেন্দুর চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে ওড়িশার মুখ্যমন্ত্রী লেখেন, “মহাপ্রভু শ্রী জগন্নাথ বিশ্বের আধ্যাত্মিক আত্মা ও আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের শ্রেষ্ঠ প্রতীক। পশ্চিমবঙ্গের পূর্বতন সরকার শ্রীক্ষেত্রের আধ্যাত্মিক গুরুত্বকে উপেক্ষা করে দিঘার মন্দির কমপ্লেক্সের ক্ষেত্রে ধাম শব্দটি ব্যবহার করেছিল। এতে কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত লেগেছিল।“

আরও পড়ুনঃ আরও বাড়ল স্থগিতাদেশের মেয়াদ! আমতলায় অভিষেকের পার্টি অফিস নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

এরপর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোহনচরণ লেখেন, “আমি অত্যন্ত খুশি, আগের ঘোষণা মতো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দিঘার জগন্নাথ মন্দির কমপ্লেক্স থেকে ‘ধাম’ শব্দটি সরানোর সিদ্ধান্তে সরকারি শিলমোহর দিয়েছেন। ওনার এই পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।“

তৃণমূল সরকার দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করার পর থেকেই নাম নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। রাজ্যে পালাবদলের পরেই দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দটি সরানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারিভাবে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হতেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker