0%

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিনিধি: ওয়েলিংটন টেস্টে জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। এবার লক্ষ্য ক্রাইস্টচার্চে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট জিতে নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘ ১৭ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন পূরণ করা। কিন্তু তার আগে ভারতের প্রথম একাদশে রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজের জায়গা পাওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা।  এই দুই বোলাদের কোনও একজনকে কি দলে রাখা হবে নাকি পুরনো দল নিয়েই মাঠে নামবেন শুভমন গিল? ম্যাচের আগে এই দুই তারকা ক্রিকেটারকে ঘিরেই বাড়ছে জল্পনা।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার (২৭ নভেম্বর)। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ জয়ের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতেও এই ম্যাচ জিততে মরিয়া ভারত। প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজকে প্রথম একাদশে রাখা হয়নি। তবে দ্বিতীয় টেস্টের আগে তাঁদের ফেরানো নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রথম টেস্টে ভারতীয় বোলাররা দীর্ঘ সময় বল করেও নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পাঁচটির বেশি উইকেট তুলতে পারেননি।  তাই  ভারতের বোলিং বিভাগে পরিবর্তনের দাবি উঠছে। তবে টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত অনুযায়ী, প্রথম একাদশে বড়  পরিবর্তনের সম্ভাবনা খুব কম।  ভারতের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে পেসারের জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন গুরনুর ব্রার ও প্রসিদ্ধ কৃষ্ণ। মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হবে কি না, সেটাও দেখার বিষয়। 

ভারতের সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ  পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, গুরনুর ব্রার/মহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। 

The post দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker