0%

‘২১ বছর বয়স’, বৈভবের রেকর্ডের পরই ‘কুৎসা’ শুরু প্রাক্তন পাক তারকার, তুললেন বয়স পরীক্ষার দাবি

রেকর্ড গড়ে মাত্র ৫২ বলে ডবল সেঞ্চুরি! বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) সেঞ্চুরিতে ধুয়েমুছে গিয়েছে অতীতের সব নজির। গোটা দুনিয়া ১৫ বছর বয়সির ব্যাটিংয়ে মুগ্ধ। দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। ব্যতিক্রম? একমাত্র পাকিস্তান। পড়শি দেশের প্রাক্তন ক্রিকেটার কিছুতেই বিশ্বাস করতে রাজি নন যে বৈভবের বয়স মাত্র ১৫! ‘বেবি বসে’র বয়স নাকি ২২! এমনকী পরীক্ষা করানোর কথাও উঠছে।

একটি অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন পেসার তনভির আহমেদ বলছেন, “বৈভবের বয়স কোনও ভাবেই ১৫ বছর নয়। অন্তত ২০-২১ বছর তো হবেই। ও যতই প্রতিভাবান হোক, ১৫ বছরের কোনও ছেলের পক্ষে ২৮টা ছক্কা মারা অসম্ভব কাজ।” আর শুধু ব্যাটিং নয়, বৈভবের শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তনভিরের দাবি, “কেউ এভাবে বলে বলে ছক্কা মারতে পারে না। ১৫ বছরের একটা ছেলের শারীরিক গঠন এত শক্তিশালী হতে পারে না। ওর কাঁধে এত শক্তি থাকতে পারে না। আমি মোটেও বিশ্বাস করি না যে, ওর বয়স ১৫ বছর।”

এমনকী বৈভবের বয়স পরীক্ষার কথাও বলছেন তনভির। অনুষ্ঠানের সঞ্চালক যখন সূর্যবংশীর বয়স পুনরায় পরীক্ষা করার প্রস্তাব দেন, তখন তনভির বলেন, “হ্যাঁ, পরীক্ষা করা হোক।” বৈভবের বয়স নিয়ে বিতর্ক নতুন নয়। আইপিএল থেকে উত্থানের সময়ও একই কথা উঠেছিল। কিন্তু বৈভবের বাবা আগেই বলেছিলেন যে তার বোন টেস্ট হয়েছে। তাছাড়া আইসিসি ইভেন্টেও খেলেছে। ফলে বয়স ভাঁড়ামোর প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, যুব এশিয়া কাপে সেঞ্চুরি করতে ঠিক ২৮ বল নেয় বৈভব সূর্যবংশী। অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল ১৫ বছর বয়সি ক্রিকেটারের ব্যাটে। এরপর ডবল সেঞ্চুরি। সেটা এল ৫২ বলে। সেটাও রেকর্ড। অতীতে এরকম ব্যাটিং কী আগে দেখা গিয়েছে? মনে তো হয় না। যুব এশিয়া কাপে চার-ছক্কার বন্যায় ভাসিয়ে দিল আমিরশাহীকে। লক্ষ্য ২৫০ রান। আর বৈভব একাই তুলল ২০৪ রান। ৫০ ওভারের ক্রিকেটে ভারত জিতল ১৪.২ ওভারে। বৈভব তাণ্ডবে ম্যাচ জিতে সেমিফাইনালে ভারত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker