0%

হু হু করে নামছে পারদ! এবার জেলায় জেলায় বাড়বে ঠান্ডা, আজকের আবহাওয়ার খবর

SOBDIK NEWS: গত কয়েকদিনের বৃষ্টির পরিস্থিতি কাটিয়ে এবার ধীরে ধীরে ঠান্ডা বাড়তে চলেছে রাজ্যে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বুধবার, ২৫ নভেম্বর রাজ্য জুড়ে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি উত্তরে হাওয়ার প্রভাবে কমতে পারে রাতের তাপমাত্রা। এক নজরে আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া| South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় সকাল থেকেই রোদের দেখা মিলতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঠান্ডা কিছুটা বেশি থাকবে। এই জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। অন্যদিকে, উপকূলের জেলাগুলিতেও সকাল ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হবে। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও সাগরদ্বীপে আবহাওয়া নিয়ে কোনও বড় সতর্কতা নেই। মৎস্যজীবীদের জন্যও বিশেষ কোনও নিষেধাজ্ঞা নেই। তবে সমুদ্রে যাওয়ার আগে হাওয়া অফিসের সর্বশেষ নির্দেশ দেখে নিতে হবে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতা (Kolkata Weather Update) ও হাওড়ায় আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলায় রোদ থাকলেও সকাল ও সন্ধ্যার দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা ধোঁয়াশা দেখা যেতে পারে। ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার বেগে বইতে পারে উত্তুরে হাওয়া। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুনঃ অপেক্ষায় বহু শিক্ষক! দ্রুত হোক মিউচুয়াল ট্রান্সফার, চিঠি পর্ষদে

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে শুষ্ক থাকবে আবহাওয়া। তবে ডুয়ার্স ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে দৃশ্যমানতাও কিছুটা কমতে পারে। সমতলের তুলনায় পাহাড়ে ঠান্ডা বেশি থাকবে। তাই পর্যটকদের সঙ্গে গরম পোশাক রাখা প্রয়োজন।

অর্থাৎ বলা যায়, আগামী কয়েকদিন রাজ্যে (South Bengal Weather) বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। ২৬ ও ২৭ নভেম্বর কলকাতার পারদ ১৭ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন না হলেও সকাল ও রাতের দিকে ঠান্ডা আরও বাড়বে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker