0%

হু হু করে নামবে পারদ! বাংলায় কবে জাঁকিয়ে শীত?

কলকাতা: নভেম্বরের শেষ সপ্তাহে বাংলার আবহাওয়ায় বদলের ইঙ্গিত। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন…

কলকাতা: নভেম্বরের শেষ সপ্তাহে বাংলার আবহাওয়ায় বদলের ইঙ্গিত। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে সন্ধ্যার পর থেকে বাড়বে ঠান্ডার অনুভূতি। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি টের পাওয়া যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি বাড়বে। দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যার পর আবহাওয়া তুলনায় ঠান্ডা থাকবে।

উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

উত্তরবঙ্গের আট জেলাতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাতের তাপমাত্রাও ধীরে ধীরে নামবে।

কলকাতায় কতটা কমবে পারদ?

আলিপুর আবহাওয়া দফতরের ২৪ নভেম্বরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। ২৫ ও ২৬ নভেম্বর তা ১৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নেমে ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে। অর্থাৎ সকাল ও রাতের দিকে শীতের আমেজ বাড়বে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ?

২৯ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা উঠলেও তার গতিপ্রকৃতি এবং বাংলায় সম্ভাব্য প্রভাব এখনও নিশ্চিত নয়। তাই ডিসেম্বরের শুরুতে বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে এখনই নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি। আপাতত শুষ্ক আবহাওয়া ও রাতের পারদ পতনই স্বস্তি দিচ্ছে বাংলাকে।

২০২৭-এ স্কুলে ভর্তি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কোন বয়সে কোন ক্লাসে পড়ার সুযোগ?

‘দেশে ফিরলেই জেল’, শেখ হাসিনার ফেরার দিন ঘোষণার পরই হুঁশিয়ারি ঢাকার

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker