0%

চর্চার মাঝেই ফের ৮% DA বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যে! সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী নিজে

SOBDIK NEWS: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা (Government Employees) বর্তমানে ষষ্ঠ পে কমিশনের (8th Pay Commission) আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। অক্টোবর মাস থেকে বর্ধিত ২০% ডিএ পেতে শুরু করেছেন তারা। গত দু’মাসে একের পর এক রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করে সরকারি কর্মীদের খুশি করেছে। এবার সেই পথে হাঁটল আরেক রাজ্য।

সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত | Dearness Allowance

ঘটনাস্থল ত্রিপুরা। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন, তাঁর সরকার ২০২২ সালের জুলাই মাস থেকে রাজ্য কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ৩৬ শতাংশ থেকে একলাফে বাড়িয়ে ৮ শতাংশ থেকে ৪৪ শতাংশ করেছে। সরকারের এই ঘোষণায় উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার কর্মচারী।

এদিন বিজেপির একটি সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রের সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র ব্যবধান কমানোর লক্ষ্যেই এই বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালের অক্টোবরে সর্বশেষ ৩ শতাংশ বৃদ্ধির পর এই হার ২০২২ সালের জুলাইয়ের ৮ শতাংশ থেকে বেড়ে ৪৪ শতাংশ হয়েছে।

আরও পড়ুন: এবার বাংলায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী! ২৫ বছরের চুক্তিতে বড় পদক্ষেপ সরকারের

মুখ্যমন্ত্রীর কথায়, “মাত্র চার বছর তিন মাসের মধ্যে আমরা ডিএ ৩৬ শতাংশ বাড়িয়েছি। এটি কোনো ছোটখাটো সাফল্য নয়”। তিনি আরও বলেন, “যদি আমরা ডিএ-র ব্যবধান না কমাই, তাহলে পুরো রাজ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ রাজ্য তার কর্মচারী ও পেনশনভোগীদের বেতন দেওয়ার জন্য তহবিল পায়। ১ শতাংশ ডিএ বা ডিআর ছাড় করার জন্য মোট ১০০ কোটি টাকা প্রয়োজন।”

একইসাথে এদিন অষ্টম পে কমিশন নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, ত্রিপুরা সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা চলছে।

অষ্টম বেতন কমিশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে ভাবছি। আমি আমাদের অর্থমন্ত্রীর সঙ্গে নিয়মিত এই বিষয়টি নিয়ে আলোচনা করি। যখন এটি জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হবে, তখন ত্রিপুরাও এই দিকে পদক্ষেপ নেবে।” অর্থাৎ কেন্দ্র অষ্টম পে কমিশন লাগু হওয়ার পর ত্রিপুরা রাজ্যেও যাতে অষ্টম পে কমিশন চালু করা যায় সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker