0%

বাড়িতে বসেই অনলাইনে তৈরি করুন ইনকাম সার্টিফিকেট, জানুন আবেদন পদ্ধতি

সবদিক নিউজ: সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে গেলে একাধিক নথিপত্র জমা দিতে হয়। তার মধ্যে অন্যতম হলো ইনকাম সার্টিফিকেট আয়ের শংসাপত্র (Income Certificate)। কোন ব্যক্তি বা পরিবারের বার্ষিক আয় প্রমাণ হিসেবে এই সংসপত্র ব্যবহার করা হয়ে থাকে। সরকারি প্রকল্পের আবেদন অথবা শিক্ষা ক্ষেত্রে স্কলারশিপ ও বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পাওয়ার জন্য এই নথি প্রয়োজন হয়ে দাঁড়ায়।

ঘরে বসেই মিলবে আয়ের শংসাপত্র, কীভাবে করবেন আবেদন (Income Certificate)

যদিও এর আগে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হলে সরকারি দপ্তরে গিয়ে আবেদন করতে হত (Income Certificate)। একাধিকবার অফিসে যাতায়াত করার পাশাপাশি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝুঁকি ছিল তখন। তবে বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে বাড়িতে বসে অনলাইনে ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করা সম্ভব। এর জন্য প্রয়োজন শুধুমাত্র ইন্টারনেট সংযোগ ও কয়েকটি জরুরী নথি। তবে আজকের প্রতিবেদনে রইল কিভাবে এর জন্য আবেদন করবেন।

প্রথমে রাজ্যের নির্দিষ্ট ই ডিস্ট্রিক ওয়েবসাইট খুলতে হবে। প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা পোর্টাল রয়েছে।উত্তরপ্রদেশের বাসিন্দারা https://edistrict.up.gov.in/edistrictup/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে রাজ্যের নির্দিষ্ট সরকারি পোর্টালে পরিষেবার প্রাপ্যতা দেখে নিতে হবে।

 ২৬ নভেম্বর বিশেষ কর্মসূচি রাজ্যের সব স্কুলে, কী কী নির্দেশ দিল শিক্ষা দপ্তর?

এরপর ওয়েবসাইট খোলার পর নতুন ব্যবহারকারী হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যক্তির তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর ওয়েবসাইটের পরিষেবার বিভাগে চলে যান। সেখানে ইনকাম সার্টিফিকেট বা আয় শংসাপত্র বিষয়টি খুঁজে ক্লিক করুন।

এরপর একটি অনলাইনে আবেদন পত্র খুলবে। সেখানে আবেদনকারীর নাম, ঠিকানা পেশা পরিবারের সদস্য সংখ্যা ও আয়ের উৎস সহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন। পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে পরিচয় ও আয়ের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

এর জন্য সমস্ত তথ্য ও নথি ভালোভাবে যাচাই করে নির্ধারিত আবেদনমূল্য অনলাইনে জমা দিন। এরপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পর্ন করুন। তবে সাধারণ আবেদন জমা দেওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইনকাম সার্টিফিকেট পাওয়া যেতে পারে (Income Certificate)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker