শীতের পোশাক নামিয়ে ফেলুন! দক্ষিণবঙ্গে আরও ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা, আজও চলবে বৃষ্টি

সবদিক নিউজ:শীতের আগেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি দেখছে দক্ষিণবঙ্গবাসী। আজও সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর বলছে, এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল থেকে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরবে রাজ্যে। একই সাথে বাড়বে শীতের দাপট। সবমিলিয়ে আজ রবিবার কেমন থাকছে আবহাওয়া? রইল আপডেট। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। যদিও এদিন সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কম-বেশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই। আগামীকাল থেকে শুকনো আবহাওয়া বিরাজ করবে মোটের ওপর।
বৃষ্টির কারণে শীতের অনুভূতি বেড়েছে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে তা আরও বাড়বে। আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে সর্বোচ্চ তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি নেমে যেতে পারে। ফলে শীতের কামড় পড়বে জোরসেচ
আরও পড়ুন: শচীনকেও ভারতীয় দল থেকে ছেঁটে ফেলতো! BCCI ও কোচ গম্ভীরের ওপর ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার
এদিকে আগামীকাল সেভাবে বৃষ্টি না হলেও মেঘলা থাকবে আকাশ। পারদ অনেকটাই নামতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শীত দাপট দেখাতে শুরু করবে। শীতের আমেজ থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেই। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গে এবার আরও নামবে তাপমাত্রা। আজ বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এদিকে কমবে রাতের তাপমাত্রা। একধাক্কায় বেশ কিছুটা পারদ পতন হতে পারে আগামী সপ্তাহ থেকে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাশাপাশি শীতের দাপট থাকবে সমতলের জেলাগুলিতেও।



