0%

রাজ্য সরকারের এই কর্মীদের জন্য সুখবর, ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দপ্তর

SOBDIK NEWS: রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও এক সুখবর। এবার বাড়তে চলেছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের ভাতা (Salary Hike)। তাঁদের দৈনিক ভাতা বাড়ানোর প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। এর ফলে আগের তুলনায় বেশি টাকা পাবেন এই কর্মীরা।

Salary Hike : প্রতিদিন কত টাকা বেশি পাবেন?

আগে সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা প্রতিদিন ৭৫৮ টাকা করে ভাতা পেতেন। এবার সেই টাকা ৬৭ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন নিয়মে প্রতিদিন তাঁরা পাবেন ৮২৫ টাকা (Salary Hike)।

তৃণমূল সরকারের আমলে চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হয়েছিল। তবে সেই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ারদের কাজের ক্ষেত্রে ঝাড়াই-বাছাই করার নির্দেশও দিয়েছেন। এর মধ্যেই তাঁদের ভাতা বাড়ানোর (Salary Hike) সিদ্ধান্ত সামনে এল।

আরও পড়ুনঃ কলকাতার ৩ ব্যবসায়ীকে নিয়ে বড় পদক্ষেপ ED-র! জাল কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার জমি দখল

নতুন বিজ্ঞপ্তিতে মাসিক ভাতা ২,০০০ টাকা বাড়ানোর কথাও জানানো হয়েছে। এর আগে রাজ্য সরকারের তরফে এই টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দপ্তর (Salary Hike) ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker