0%

৩৩৩ টার্গেট, ৩০ রানও করতে পারল না নেপাল! যুব এশিয়া কাপে ইতিহাস গড়ে জয় ভারতের

ভারতের যুবদের বিরুদ্ধে মাত্র ২৬ রানে অলআউট নেপাল। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন রানে অলআউট হয়ে গেল নেপাল। যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে হর্ষিত রানা, প্রিন্স যাদবের বোলিং দাপটে ছারখার ভারতের পড়শি দেশ। প্রথমজন নিলেন ৪ উইকেট। পরের জন ৫। প্রথমে ব্যাট করে ৩৩৩ রান তোলেন তিলক বর্মারা। ভারত ম্যাচ জেতে ৩০৬ রানে। যা লিস্ট এ-র ইতিহাসে অষ্টম সবচেয়ে বড় রানে জয়। ভারতের পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখল বৈভব সূর্যবংশীরা।

কাতারের দোহাতে ওয়ানডে ফরম্যাটের যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত। যাবতীয় নজর ছিল টি-টোয়েন্টিতে দুই তারকা বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মার দিকে। কিন্তু লিস্ট এ ক্রিকেটে এদিন নজর কাড়তে পারেননি। বৈভব ভালো শুরু করেও ২৬ রানে আউট হয়। অন্যদিকে অভিষেক করেন ৯ রান। একটা সময় ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ৪২। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক তিলক বর্মা ও কুমার কুশাগ্র। ধীরে শুরু করলেও পরে রানের গতি বাড়ান। দু’জনেই সেঞ্চুরি করেন। তিলক করেন ১০৭ রান। ৬টা চারের সঙ্গে ৪টের ছক্কাও হাঁকান। অন্যদিকে তরুণ উইকেটকিপার ১১৭ রান করেন। তিনি ১০টা চার ও ৫টা ছক্কা মারেন। শেষে সূর্যাংশ শেডগে ১৪ বলে ৩৬ রানে করেন। ৫০ ওভারে ভারত তোলে ৩৩২ রান।

তখনও বোঝা যায়নি এরপর কী হতে চলেছে। ৩৩৩ রান নেপালের জন্য নিঃসন্দেহে বড় টার্গেট। তাছাড়া ভারতীয় বোলিংয়ের যা শক্তি, তাতে পড়শি দেশের পক্ষে জেতা বেশ কঠিন ছিল। কিন্তু তা বলে মাত্র ২৬ রান! হর্ষিত রানা ও প্রিন্স যাদবের তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারেননি নেপালের কেউ। তাঁদের দলের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৬। মাত্র দু’জন সেই রান করতে পেরেছেন। শূন্যে আউট হয়েছেন ৫ জন। শুধুমাত্র তিনটে ওভারে উইকেট আসেনি। তাছাড়া ম্যাচের প্রতি ওভারে উইকেট তুলেছেন ভারতের দুই গতি তারকা। হর্ষিত ১৬ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। প্রিন্সের পরিসংখ্যান আরও সরেস। ৬ রান দিয়ে মাত্র ৫ উইকেট। এক উইকেট শাহবাজ আহমেদের। মাত্র ১২ ওভারে অলআউট নেপাল। 

লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে আউট হওয়ার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলে। ২০০৭ সালে তারা মাত্র ১৮ রানে আউট হয়ে গিয়েছিল। নেপাল এই তালিকায় পঞ্চম স্থানে। ভারত ম্যাচ জিতেছে ৩০৬ রানে। লিস্ট এ-র ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের নজির রয়েছে তামিলনাড়ুর। ২০২২ সালে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪৩৫ রানে জিতেছিল তামিলনাড়ু। সেই তালিকায় ভারত এখন সপ্তম স্থানে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker