0%

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল ‘আকভান’-এর, দুর্যোগ দক্ষিণবঙ্গে, বাতিল গুচ্ছ ট্রেন

পুরী: নির্ধারিত সময়ের আগেই স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আকভান’। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে পূর্ব উপকূলে। শুক্রবার সকাল থেকেই অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, সকাল ৭টা ২৮ মিনিট নাগাদ উপকূল অতিক্রমের কাজ শুরু করে ঘূর্ণিঝড়টি। গোপালপুর সংলগ্ন এলাকায় এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে দুপুরের মধ্যে স্থলভাগে প্রবেশের পর্ব শেষ হতে পারে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার ছুঁতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম ও বিজয়নগরমে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওডিশার কয়েকটি জেলাতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

অন্য দিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতেও স্পষ্ট। শুক্রবার ভোর থেকে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি চলছে। আবহবিদদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহের কারণে সমুদ্রের উপরেই শক্তি কমেছে ‘আকভান’-এর। বৃহস্পতিবার রাত থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় যে বৃষ্টি শুরু হয়েছে, তার পিছনে ঘূর্ণিঝড়ের মূল অংশ থেকে ছিটকে যাওয়া মেঘপুঞ্জের ভূমিকা রয়েছে।

স্থলভাগে ঢোকার পর ঘূর্ণিঝড়টির শক্তি আরও কমবে। আবহাওয়া দফরের অনুমান, ধীরে ধীরে সেটি গভীর নিম্নচাপের চেহারা নেবে। পরবর্তী সময়ে বাংলাদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের বাসিন্দাদের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

সপ্তাহান্তেও আবহাওয়ার পুরোপুরি উন্নতি হচ্ছে না। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার সম্ভাবনা থাকলেও শুক্রবারের মতো তীব্রতা থাকবে না বলে পূর্বাভাস। সোমবার দুপুরের পর থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। মেঘ কাটলে তাপমাত্রার পারদও ধীরে ধীরে নিম্নমুখী হতে পারে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রেল পরিষেবায় বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ইস্ট কোস্ট রেলওয়ের তরফে ৪১টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ২৯টি ট্রেনের যাত্রার সময়ও পরিবর্তন করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলওয়েও অন্তত ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে। বাতিল হওয়া ট্রেনগুলির অধিকাংশেরই শুক্রবার পুরী যাওয়ার কথা ছিল অথবা পুরীর উপর দিয়ে চলাচলের নির্ধারিত সূচি ছিল।

আত্মনির্ভর ভারত’-এর পথে বড় সাফল্য! এসটিএফ র জন্য পুনের কারখানা থেকে দেশীয় রাইফেলের প্রথম চালানের সূচনা শাহের

বড় পদক্ষেপ সরকরের! ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে এসএমএস পাঠিয়ে বাংলায় ডেকে আনার পরিকল্পনা

 

 

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker