0%

শেনজেনে ত্রিপাক্ষিক বৈঠকের আগে পুতিন সাক্ষাতে ট্রাম্প! রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ সম্বোধন, কথা ইউক্রেন যুদ্ধ নিয়ে

দক্ষিণ চিনের শেনজেনে আয়োজিত হচ্ছে ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’ (এপেক) শীর্ষসম্মেলন। তারই পার্শ্ববৈঠকে বৃহস্পতিবার আলোচনার টেবিলে বসবেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ট্রাম্প। শুধু তাই নয়, রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ সম্বোধনও করেছেন তিনি। সূত্রের খবর, বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হচ্ছে দুই রাষ্ট্রপ্রধানের।

বৃহস্পতিবার পুতিন-ট্রাম্পের বৈঠকের একটি রেকর্ডিং প্রকাশ করেছে ক্রেমলিন। সেখানে ট্রাম্প পুতিনকে নিজের ‘বন্ধু’ হিসাবে অভিহিত করে বলেন, “আমরা দু’জনেই এই বৈঠকের অপেক্ষায় ছিলাম। আমাদের মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে দীর্ঘ সময় ধরে চিনি। আমার মনে হয়, এই বৈঠকের ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে। অনেক কিছুর নতুন করে সূচনা হতে পারে।” প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ থামাতে একাধিকবার এগিয়ে এসেছেন ট্রাম্প। পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকও করেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কোনও রফাসূত্র মেলেনি। এদিকে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠকের আগে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। উলটে পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্কের কথা তুলে ধরেছেন। প্রশ্ন উঠছে, এবারের বৈঠকে কি ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও রফাসূত্র মিলবে?

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker