কুড়ুল হাতে মার্কিন সামরিক বিমানে হামলা! তছনছ ৫৬০ কোটির অত্যাধুনিক আকাশযান

বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অত্যাধুনিক সামরিক বিমান ভেঙে তছনছ আয়ারল্যান্ডের এক ব্যক্তির। কুড়ুল, রাসায়নিক ও অন্যান্য জিনিসের সাহায্যে বিমানের অন্দরে রীতিমতো দক্ষযজ্ঞ বাঁধান ৪৮ বছরের দাইথি ও’কোরেন নামের ওই ব্যক্তি। তাঁর হামলার জেরে ৫৬০ কোটি টাকার অত্যাধুনিক ওই বিমানের এমন হাল হয় যে, সেটি আর আকাশে ওড়ার মতো অবস্থায় নেই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে। এই ঘটনায় দাইহি ও’কোরেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে আদালতে। দোষী সাব্যস্ত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে দাইথির।
বিচার বিভাগের তরফে জানা যাচ্ছে, এই হামলার ঘটনা ঘটে ১১ এপ্রিল। ভোর ৫টা নাগাদ নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে শ্যানন বিমানবন্দরে ঢোকে অভিযুক্ত। সেখানে দাঁড়িয়ে থাকা মার্কিন সামরিক বিমান সি-১৩০এইচ বিমানের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন। এরপর ভিতরের দরজা আটকে দিয়ে ককপিটের গেজ ভেঙে ফেলা হয়। বৈদ্যুতিক তার ও হাইড্রলিক লাইন কেটে দেওয়া হয়। অক্সিজেনের লাইন মুচড়ে দেন তিনি। ফুটো করে দেন এয়ার ডাক্ট। গ্যালিয়াম নামের এক রাসায়নিক ব্যবহার করে বিমানের কাঠামোর ক্ষতি করা হয়। এটি এমন ধাতু যা দ্রুত অ্যালুমিলিয়াম ক্ষয় করে।
বিমানের ছাদের হ্যাচ থেকে বেরিয়ে কুড়ুল দিয়ে বিমানের বাইরের কাঠামোতে আঘাত করেন অভিযুক্ত। দীর্ঘক্ষণ ধরে এই তাণ্ডব চলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আয়ারল্যান্ড পুলিশ।
এখানেই থামেননি অভিযুক্ত। বিমানের জ্বালানি ট্যাঙ্কে বল বিয়ারিং-সহ, রাসায়নিক ঢেলে দেওয়া হয়। এরপর বিমানের ছাদের হ্যাচ থেকে বেরিয়ে কুড়ুল দিয়ে বিমানের বাইরের কাঠামোতে আঘাত করেন অভিযুক্ত। দীর্ঘক্ষণ ধরে এই তাণ্ডব চলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আয়ারল্যান্ড পুলিশ। আদালতে
মার্কিন প্রসিকিউশন জানিয়েছে, দাইথির এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল। অভিযুক্ত মাসের পর মাস ধরে সি-১৩০ বিমানের খুঁটিনাটি নিয়ে গবেষণা করেন অনলাইনে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বিমানবন্দরে কীভাবে প্রবেশ করবেন তারও প্রস্তুতি নেন। এবং লাইভ ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করেন। অনলাইনে গ্যালিয়াম অর্ডার করেন।
সবশেষে বিমানটিকে এত পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে যে বিমানটি আর কখনও আকাশে উড়তে পারবে না। বর্তমানে আয়ারল্যান্ড পুলিশের হাতেই বন্দি রয়েছেন অভিযুক্ত দাইথি। আয়ারল্যান্ডে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতিসাধন ও অনধিকার প্রবেশের মামলা চলছে। মামলায় দোষী সাব্যস্ত হতে ১০ বছরের কারাদণ্ড হতে পারে অভিযুক্তের।
শেয়ার
লিংক



