0%

ফের উত্তেজিত কলকাতা মেডিক্যাল কলেজ! অধ্যক্ষকে ঘেরাও, তপ্ত পরিস্থিতি সংঘর্ষে ইন্টার্নরা

SOBDIK NEWS: বুধবার সকাল থেকেই অশান্ত মেডিক্যাল কলেজ চত্ত্বর (Kolkata Medical College)। এবার মধ্যরাত্রে রণক্ষেত্র হয়ে উঠল মেডিক্যাল কলেজ চত্ত্বর। চোরবাগান কাণ্ডে আটজন ইন্টার্নকে শো-কাজ করা হয়েছে। এর প্রতিবাদ ও এই শো-কাজ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ডাক্তারি পড়ুয়ারা। ইতিমধ্যেই এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‌্যায়। এবার রাত্রে বেলায় ফের একবার উত্তেজিত হয় বিক্ষোভ ও ইট ছোঁড়ার মত ঘটনা ঘটে গেল মেডিক্যাল কলেজে।

মধ্যরাত্রে রণক্ষেত্র কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর

যেমনটা জানা যাচ্ছে, অধ্যক্ষের ঘরের বাইরেই ডাক্তারি ইন্টার্নদের বিক্ষোভ চলছিল। সেই সময় বেশ কিছু এবিভিপি লোকজন ঢুকে পড়ে বলে দাবি আন্দোলনকারীদের। এরপর কথাকাটাকাটি থেকে শুরু করে ঝামেলা বাড়তে থাকে ও হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরবর্তীতে বাঁশ দিয়ে অধ্যক্ষের ঘরের বাইরের গেটের তালা ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ এবিভিপি সদস্যদের বিরুদ্ধে।

এদিকে এবিভিপি নেতা নীলকান্ত ভট্টাচার্যের মতে, সংগঠনের ছাত্রছাত্রীরা ও এনএমও কার্যকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাছ করা হয়েছে, আক্রমণ করা হয়েছে ও গোপনাঙ্গে আঘাত করা হয়েছে। এমনকি কিছু লোক দেশবিরোধী স্লোগান দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে দেশবিরোধী ইশক্তির কোনো জায়গা নেই। তাছাড়া সংগঠনের কর্মীদের উপর হামলা হলে সেটা মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ ‘টুকরে টুকরে গ্যাং নেহি চলেগা’ কলেজস্ট্রীটে SFI-এর বুকস্টল নিয়ে বিস্ফোরক শুভেন্দু

ওদিকে NMO এর দক্ষিণবঙ্গের রাজ্য সভাপতি ডঃ রুদ্রনীল নন্দীর মতে, মেডিক্যাল কলেজে কোনো ভাঙচুর ঘটেনি। ঘেরাওতা কোনো সুস্থ সংস্কৃতি নয়। আমরা এসব কখনোই সমর্থন করি না। পুলিশ আমাদের সরে যাওয়ার জন্য বললে সেই নির্দেশ মানা হয়েছে। কিন্তু বহিরাগত কারা এসেছিল, কি তাদের পরিচয় সেসব জানা নেই।

এই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর দুটো থেকে হাসপাতাল চত্বরে প্রতিবাদী জমায়েত হবে বলে জানানো হয়েছে চিকিৎসকদের সূত্রে। সেখানে ব্যানার ছাড়া সমস্ত সংগঠন যোগ দিতে পারবে বলেও যে বানানো হয়েছে। শেষে কলেজ স্ট্রিট পর্যন্ত একটি মিছিলেরও সম্ভাবনা থাকছে।

আরও পড়ুনঃ ‘স্বাস্থ্য সাথী’ নিয়ে বেনজির পদক্ষেপ! অস্তিত্বই মুছে দিল সরকার

প্রসঙ্গত, এবছর দুর্গাপুজোর সপ্তমীর দিন চরবাগানে পুজো মন্ডপে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ১৯ জনের। এরপর কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকা আহতদের স্বভূমির কাছেই এক বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তের সমালোচনা করে একটি সাংবাদিক বৈঠক করেন জুনিয়ার চিকিৎসকেরা। তাঁদের মতে, মেডিক্যাল কলেজে যেখানে সর্বোচ্চ স্তরের পরিকাঠামো উপস্থিত সেখানে অন্য কোথাও রেফার কেন করা হল? একইসাথে রক্তক্ষরণ বন্ধের ওষুধ নেই বলেও জানানো হয়।

জুনিয়ার চিকিৎসক বা ইন্টার্নদের এই বক্তব্যের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বুধবার সেই তদন্তের প্রেক্ষিতেই আটজনকে শো-কাজ করা হয়। সেখানে ডিউটিরত অবস্থায় থাকলে সাংবাদিক বিবৃতি দেওয়া যায় না। তাহলে কেন সেটা করেছেন ইন্টার্নরা? এছাড়া যে ওষুধ না থাকার দাবি করা হচ্ছে সেটাও ভিত্তিহীন বলে দাবি করা হয়। ও এহেন মন্তব্যের কারণ সহ তাদের বিরুদ্ধে কেন মেডিক্যাল কলেজের শৃঙ্খলা ভাঙার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না সেটা জানতে চেয়ে চিঠি ধরানো হয়। এরপরেই ধীরে ধীরে বিক্ষোভের পরিস্থিতি শুরু হয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker