কোয়াড মঞ্চে মাটিতে ‘তেরাঙ্গা’! দেখা মাত্র তুলে নিলেন মোদি, কী প্রতিক্রিয়া ট্রাম্পের?

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে বসেছে কোয়াড শীর্ষ সম্মেলন। তার আগে রীতি অনুযায়ী উপস্থিত চারদেশের রাষ্ট্রনেতাদের ছবি তোলার পর্বের আয়োজন করা হয়। সেই মঞ্চের মেঝেতে চার দেশের পতাকা আলাদা আলাদা জায়গা চিহ্নিত করা হয়েছিল। নিজ স্থানে পৌঁছানোর সময় মেঝেতে রাখা ভারতীয় তেরঙ্গা চিহ্নটি নজরে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তা দেখেই সম্মানের সঙ্গে তুলে নিলেন তিনি।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, ছবি তোলার জন্য মঞ্চে ওঠার সময় মোদির নজরে পড়ে ভারতের পতাকাসম্বলিত নির্দেশক কার্ডটি। সঙ্গে সঙ্গে নিচু হয়ে তিনি সেটি তুলে নেন। তারপর পকেটে ভরেন। বলে রাখা ভালো, ছবি তোলার সময় রাষ্ট্রনেতাদের কোথায় দাঁড়াতে হবে, তা নির্দেশ করার জন্যই নির্দেশক কার্ডগুলি ব্যবহার করা হয়। মঞ্চে মোদি ছাড়াও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
#WATCH | Manila, Philippines | PM Narendra Modi picks up the Indian flag used as the spot marker as QUAD leaders arrive for the meeting. US President Donald Trump says, “Save it (the flag) (Video Source: The White House) https://t.co/rBMUmghSIY
— ANI (@ANI) November 17, 2026
মোদির এহেন পদক্ষেপ দেখে তাঁর পিঠ চাপড়ে দেন ট্রাম্প। তেরঙ্গা তুলে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটা জাতীয় পতাকা। এভাবে মাটিতে ফেলে রাখতে পারি না।” এর উত্তরে ট্রাম্প বলেন, “আপনি রেখে দিন।” প্রসঙ্গত, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনেও একইরকম পদক্ষেপ করতে দেখা গিয়েছিল মোদিকে।
শেয়ার
লিংক



