0%

জল্পনায় সিলমোহর, কেকেআরের অর্ধেক শেয়ার বেচে দিচ্ছেন জুহি চাওলারা, কত দাম পেলেন?

জল্পনাতেই সিলমোহর। আইপিএলের নতুন মরশুমে নয়া মালিক পাচ্ছে কেকেআর (KKR)। শাহরুখ খানের রেড চিলিজ, জয় মেহতা-জুহি চাওলার মেহতা গ্রুপের পর এবার কেকেআরের মালিকদের তালিকায় যুক্ত হচ্ছে মার্কিন সংস্থা Ares ম্যানেজমেন্টও। মেহতা গ্রুপ নিজেদের হাতে থাকা অর্ধেক শেয়ার বিক্রি করতে চলেছে মার্কিন সংস্থাটির কাছে। সূত্রের খবর, চুক্তির প্রাথমিক শর্তও চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিতে সরকারি সিলমোহর পড়ে যাবে।

কেকেআরের মালিকানা এই মুহূর্তে মূলত রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের হাতে। এর মধ্যে ৫৫ শতাংশ শেয়ার নিয়ে দলের মূল মালিকানা রয়েছে কিং খানের সংস্থার হাতে। জুহি চাওলা-জয় মেহতার হাতে রয়েছে ৪৫ শতাংশ শেয়ার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ বিক্রি হয়েছে। আসলে যে সময় ওই দুই সংস্থা যৌথভাবে নাইটদের মালিকানা পায়, সেসময়ের তুলনায় নাইটদের বর্তমান বাজারমূল্য অনেক বেশি। তাই মেহেতা গ্রুপ মূলধন বাড়াতে নিজেদের শেয়ারের অর্ধেক বিক্রি করতে চায়।

জুহি-মেহেতারা পুরো মালিকানা বেচতে চাইছেন না। তাঁরা নিজেদের শেয়ারের অর্ধেক অর্থাৎ মোট শেয়ারের ২২.৫ শতাংশ বেচবে। সেই ২২.৫ শতাংশ মালিকানা যাচ্ছে অ্যারেসের কাছে। শোনা যাচ্ছে, অ্যারেসের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে। Ares মার্কিন সংস্থা। মূলত রিয়েল এস্টেট, পরিকাঠামো ব্যবসার সঙ্গে যুক্ত। তবে একই সঙ্গে ফুটবল, এনএফএলেও বিনিয়োগ রয়েছে তাঁদের। ২২.৫ শতাংশ শেয়ারের বদলে মার্কিন সংস্থাটি মেহতা গ্রুপকে দেবে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকার কাছাকাছি।

বর্তমান বাজারদরের হিসাবে কেকেআরের মোট মূল্য ধরা হয়েছে ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ১৬ হাজার ৬৩৪ কোটি টাকা। দিন কয়েক আগে রাজস্থান রয়্যালস বিক্রি হয়েছে ১৫ হাজার ৬৬০ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাম ধরা হয়েছে ১৬ হাজার ৬৬০ কোটি টাকা। অর্থাৎ প্রায় আরসিবির সমান দামে বিক্রি হচ্ছে কেকেআর। এই চুক্তিতে নিয়ম মতো ৫ শতাংশ টাকা অর্থাৎ প্রায় ২০০ কোটি টাকা পাবে বিসিসিআইও।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker