0%

ভারতীয় অধিনায়ককে বর্ণবিদ্বেষী আক্রমণ! প্যালেস্টাইন ফুটবলারের পালটা, ‘আপনারা কিছু জানেন না’

ভারতীয় অধিনায়ককে বর্ণবিদ্বেষী আক্রমণ থেকে শুরু করে সজোরে পেটে একের পর এক লাথি। খেলার মাঠে প্যালেস্তিনীয় ফুটবলারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। তাদের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ভারতীয় ফুটবল ফেডারেশন আইনি পদক্ষেপ করতে চলেছে। সবমিলিয়ে ফুটবল মহলে জোর বিতর্ক। এহেন পরিস্থিতিতে প্যালেস্টাইন দলের ফুটবলার তাহা সুইডেন বিবৃতি দিয়েছেন। তাঁর দাবি, গোটা ঘটনার ভুল ব্যাখ্যা হচ্ছে।

মঙ্গলবার অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘ই’-তে মুখোমুখি হয় ভারত ও প্যালেস্টাইন। ৮ মিনিটের মাথায় মেহরাজউদ্দিন ওয়াড্ডুর দলকে এগিয়ে দেন কামগৌহাও ডৌঙ্গেল। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় প্যালেস্তাইন। ম্যাচের শুরু থেকেই বৃষ্টি হচ্ছিল। কিন্তু কুয়ালালামপুরে প্রবল বৃষ্টির জন্য দ্বিতীয়ার্ধে অনেকক্ষণ ম্যাচই শুরু যায়নি। প্রায় দু’ঘণ্টা ড্রেসিংরুমে বসে থাকার পর প্লেয়াররা ফের মাঠে নামে। এরপর মুকুন্দ সিং, অধিনায়ক দালালমুন গাংতে ও লালহুনমাওইয়া গোল করে ভারতকে ৪-১ গোলে জেতায়।

কিন্তু ম্যাচের ফলাফলের চেয়েও বেশি চর্চা চলছে প্যালেস্তিনীয় ফুটবলারদের আচরণ নিয়ে। ট্যাকলের জেরে মাটিতে পড়ে যাওয়া ভারতীয় ফুটবলারের পেটে ক্রমাগত লাথি মারতে থাকে এক প্যালেস্তিনীয় কিশোর। তাহার বিরুদ্ধে অভিযোগ, ভারতের অধিনায়ক দালালমুন গাংতের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী আচরণ করেছে সে। গোটা ঘটনায় ক্ষুব্ধ ভারতের ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে এআইএফএফ থেকে ঘটনার তীব্র নিন্দা করে শাস্তির দাবি করা হয়েছে।

এবার নিন্দার মুখে পড়ে ক্ষমা চাইল প্যালেস্টাইনের তরুণ ফুটবলার। ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে তাহা জানিয়েছে, ‘সোশাল মিডিয়ায় আমাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেই দেখে আমি খুবই অবাক। যেভাবে ভিডিওটা তুলে ধরা হয়েছে সেই দেখে ভুল ব্যাখ্যা হতেই পারে। কিন্তু যাঁরা এইভাবে ব্যাখ্যা করছেন তাঁরা জানেন না ওই সময়ে মাঠে কী হচ্ছিল। প্রবল গরমে খেলতে আমার খুব অস্বস্তি হচ্ছিল, সেই সময়েই হাত নাড়িয়েছি। ম্যাচের পর আমি গাংতের সঙ্গে কথাও বলেছি। আপনারা ওর থেকে জেনে নিতে পারেন, আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না।’ তাহার কথায়, ভারতীয়দের সঙ্গে তারা একই হোটেলে থেকেছে এবং দুই দলের মধ্যে যথেষ্ট সদ্ভাব রয়েছে। অহেতুক ম্যাচ নিয়ে ভুল ব্যাখ্যা চলছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker