0%

রাজ্যে ফিরলেই কাজের সুযোগ? ২২ লক্ষ যুবকের মোবাইলে সরকারি বার্তা

কলকাতা: ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। তাঁদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সরাসরি…

কলকাতা: ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। তাঁদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সরাসরি মোবাইলে। প্রায় ২২ লক্ষ নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের কাছে বিশেষ এসএমএস পাঠানোর কাজ শুরু করেছে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতর।

দফতর সূত্রে খবর, ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে ওই বার্তায়। রাজ্যে তাঁদের কাজের সুযোগ রয়েছে বলেও আশ্বস্ত করা হচ্ছে। সরকারের বক্তব্য, নিজের রাজ্যে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে থেকে যাতে শ্রমিকেরা জীবিকা নির্বাহ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

এসএমএসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। শ্রমিকদের ভিনরাজ্য থেকে বাংলায় ফিরে আসতে বলা হচ্ছে। যাঁদের এখনও জব কার্ড নেই, তাঁদের দ্রুত জব কার্ড তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, ‘জি রাম জি’ (VB-G RAM G) প্রকল্পের অধীনেও কাজের সুযোগ রয়েছে বলে জানানো হচ্ছে।

প্রশাসনিক সূত্রের খবর, একবার বার্তা পাঠিয়েই থেমে থাকছে না দফতর। প্রতি ১৫ দিন অন্তর নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের মোবাইলে এই এসএমএস পাঠানো হবে। এর মাধ্যমে তাঁদের কাছে রাজ্যের কর্মসংস্থান সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি ফিরে আসার জন্য উৎসাহিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকদের নানা সমস্যার মুখে পড়ার অভিযোগ দীর্ঘদিনের। সেই পরিস্থিতিতে তাঁদের রাজ্যে ফিরিয়ে এনে কাজের সুযোগ করে দেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার। এবার সরাসরি মোবাইল বার্তার মাধ্যমে সেই উদ্যোগে গতি আনার চেষ্টা হচ্ছে। তবে কতজন শ্রমিক এই আহ্বানে সাড়া দিয়ে ফিরবেন এবং তাঁদের জন্য কী ধরনের কাজের ব্যবস্থা করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

রাজনৈতিক রসিকতা! কুণাল ঘোষের বাড়ির সামনে পড়ল কার্তিক

ডায়মন্ড হারবারমুখী সড়কে বড়সড় উন্নয়নের পরিকল্পনা! চার লেন হতে পারে ৩১ কিমি রাস্তা

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker