0%

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

নিজস্ব প্রতিনিধি:  শীতের মরশুম মানেই ত্বকের নানা সমস্যা। ঠান্ডা হাওয়া আর বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ার কারণে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। হারিয়ে যায় মুখের স্বাভাবিক জেল্লা। শুধু তাই নয়, অনেক সময় মুখে দেখা দেয় ট্যানিং এবং ত্বক হয়ে ওঠে নিষ্প্রাণ। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই পার্লারে গিয়ে দামি ট্রিটমেন্ট করান কিংবা ব্যবহার করেন বাজারে পাওয়া বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট। তবে পকেটে চাপ না ফেলেও ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন বিশেষ ডি-ট্যান ফেসপ্যাক। 

ডি-ট্যান ফেসপ্যাক বানাতে কী কী উপকরণ লাগবে?

১ টেবিল চামচ বেসন

১ টেবিল চামচ টাটকা দই

১ চা চামচ মধু

আধ চা চামচ কফি পাউডার

এক চিমটি হলুদ

কীভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক?

প্রথমে একটি পরিষ্কার পাত্রে বেসন ও টাটকা দই ভাল করে মিশিয়ে নিন। এরপর তাতে মধু, কফি পাউডার এবং এক চিমটি হলুদ দিয়ে দিন। সমস্ত উপকরণ ভালভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণে যেন কোনও দলা না থাকে। 

কীভাবে মুখে লাগাবেন?

ফেসপ্যাক লাগানোর আগে ভাল করে মুখ পরিষ্কার করে নিন। এরপর তৈরি করা পেস্টটি মুখে ও গলায়  লাগিয়ে নিন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে এলে হালকা গরম জল দিয়ে আলতোভাবে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর অবশ্যই ভাল কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তবে প্রথমবার মুখে লাগানোর আগে অবশ্যই হাতে বা ত্বকের ছোট কোনও অংশে প্যাচ টেস্ট করে নিন। ফেসপ্যাক ব্যবহারের পর জ্বালাপোড়া, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। সপ্তাহে এক থেকে দু’বারের বেশি এই ফেসপ্যাক ব্যবহার করবেন না। 

The post শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker