0%

আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ভাতা মঞ্জুর করতে হবে! বড় রায় দিল কলকাতা হাই কোর্ট

সবদিক নিউজ:সম্প্রতি বাড়িভাড়া ভাতা (House Rent Allowance or HRA) সংক্রান্ত মামলায় বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্বামী ও স্ত্রী দু’জনই সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠানে চাকরিরত হলেও যদিও কর্মস্থলের দূরত্বের কারণে তাদের একসঙ্গে থাকা সম্ভব না হয় তাহলে বাড়িভাড়া ভাতা কাটা যাবে না। স্পষ্ট রায় দিয়ে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

বাড়িভাড়া ভাতা নিয়ে বড় রায় আদালতের | Calcutta High Court

বীরভূমের এক শিক্ষিকার করা মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি সম্পূর্ণ বাড়িভাড়া ভাতা বা এইচআরএ দেওয়ার বিষয়ে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষিকার ক্ষেত্রে স্বামী-স্ত্রীর কর্মক্ষেত্রের দূরত্ব ৯০ কিলোমিটারেরও বেশি। গণপরিবহণে প্রতিদিন এতটা পথ যাওয়া-আসা সমস্যাজনক।

ওই শিক্ষিকার আবেদন বীরভূমের ডিআই আগেই কমিশনার অফ স্কুল এডুকেশনে পাঠিয়েছিলেন। বিচারপতি বলেন, ডিআই ফাইল পাঠানো মানেই দূরত্ব নিত্য যাতায়াত যোগ্য নয় বলে মেনে নেওয়া হয়েছে। শিক্ষিকার মামলায় স্কুলশিক্ষা দপ্তরের ২০১১–র নির্দেশিকার উল্লেখ করে আদালতের স্পষ্ট নির্দেশ, স্কুলশিক্ষা কমিশনারকে আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ভাতা মঞ্জুর করতে হবে।

আরও পড়ুন: হঠাৎই ফেসবুকে ‘এনগেজড’ দেবাংশু! কাকে জীবনসঙ্গী করতে চলেছেন তৃণমূলের এই নেতা?

একইসাথে বকেয়ার উপরে ৬% হারে সুদ দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওপর একটি মামলাতেও হাইকোর্ট একই রকম নির্দেশ দেয়। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক শিক্ষিকার স্বামী শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। স্বামী-স্ত্রীর কর্মস্থলের দূরত্ব অনেকটা। প্রায় ১৯৪.৪ কিলোমিটার।

এদিকে অতিরিক্ত ভাতা পাওয়ার অভিযোগে প্রশাসন সোনারপুরের শিক্ষিকার থেকে বলপূর্বক টাকা নিয়ে ট্রেজারিতে জমা করায়। শিক্ষিকা এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলাতেও আদালতের স্পষ্ট নির্দেশ, স্বামী-স্ত্রীর কর্মক্ষেত্রের দূরত্ব যদি নিত্যদিন যাতায়াত করার মতো না হয়, তবে এক্ষেত্রে পুরো বাড়ি ভাড়া ভাতাই প্রাপ্য।

এক্ষেত্রে জোর করে ট্রেজারিতে টাকা জমা করানোর নির্দেশ খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি সিনহা দক্ষিণ ২৪ পরগনার ডিআই-কে পুরো ভাতা পুনর্বিবেচনার জন্য জানিয়েছেন। পাশাপাশি ট্রেজারিতে জমার দিন থেকে বার্ষিক ৬ শতাংশ সুদ-সহ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে স্বস্তিতে দুই শিক্ষিকা। রাজ্যের বহু সরকারি কর্মচারীর জন্য এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker