২ ট্রাক ভর্তি নথি জমা কালীঘাট তৃণমূলের, কত জন বিধায়ক-সাংসদের সমর্থন পেলেন মমতা?

SOBDIK NEWS: তৃণমূল (Trinamool Congress) ভেঙে দু ভাগ হয়েছে আগেই। এবার দলের নাম এবং প্রতীক নিয়েও চলছে দড়ি টানাটানি। দলের নাম এবং প্রতীক দাবি করে আগেই ৬ ট্রাক ভর্তি নথি জমা দিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল। এবার ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ৩২ জন বিধায়ক, রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ১৭ জন সাংসদের হলফনামা রয়েছে ওই নথির মধ্যে।
২ ট্রাক ভর্তি নথি এল মমতা তৃণমূলের (Trinamool Congress)
রবিবার দিল্লিতে ২ ট্রাক ভর্তি নথি জমা দেওয়ার পর কল্যাণ বলেন, জোড়াফুল প্রতীকে বিজয়ী পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়কের হলফনামা রয়েছে নথিতে। এছাড়া ১৭ জন সাংসদ, যাঁদের মধ্যে ৮ জন লোকসভার এবং ৯ জন রাজ্যসভার সাংসদ, তাঁদের হলফনামা রয়েছে। যদিও এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা কেউই সই করেননি বলেই জানানো হয়েছে।
কার কার হলফনামা রয়েছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল দলটি যাঁদের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল, সেই ১৪ জনের মধ্যে এখন জীবিত রয়েছে ৭ জন। তাঁদের জন্য ৬ জনের সই, জাতীয় কর্মসমিতির সদস্যদের হলফনামা, মেঘালয় ও অসমের বিধায়কদের হলফনামাও জমা দেওয়া হয়েছে বলে জানান সাংসদ। তিনি আরও বলেন, দুটি ট্রাকের পর আরও একটি ট্রাক আসবে।
আরও পড়ুন : কুখ্যাত অপরাধী, রয়েছে ৩৬ টি মামলা, শান্তিনিকেতন কাণ্ডে অভিযুক্তের জামিন নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় সরকারি আইনজীবী
কী বললেন কল্যাণ: ঋতব্রত তৃণমূলের (Trinamool Congress) ৬ টি ট্রাকের প্রসঙ্গে তাঁর বক্তব্য, ওগুলো ‘ফলস’ ছিল। তাঁর কথায়, “আমাদের যত হলফনামা রয়েছে সব আসল। সব আস্তে আস্তে প্রকাশ করব। দিয়ে দেব ওদেরও। ওদের দেওয়ার পর শুভেন্দুর পুলিশ আমাদের লোকদের উপর অত্যাচার করবে যদিও। শুভেন্দু তো তার জন্যই রয়েছে পশ্চিমবঙ্গে। তাতেও আমরা ভয় পাই না। আমরা আসল হলফনামা ছবি আইন অনুযায়ী জমা দিয়েছি”।
আরও পড়ুন : ছটপুজোর অনুমতি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
অন্যদিকে ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান বলেন, ১২ লক্ষের বেশি কর্মী, নেতৃত্ব, সমর্থকদের সই করা হলফনামা জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সামনে শুনানি হলেই পরিস্কার হয়ে যাবে কার পক্ষে কতজনের সমর্থন আছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ শানিয়ে বলেন, তৃণমূল সর্বভারতীয় দলের তকমা অনেক আগেই হারিয়েছে। এখন কেউ বললে তা সোনার পাথরবাটির মতো শোনায়। প্রসঙ্গত, নথি জমার পর এবার শুরু হবে শুনানি। সেখানে দুই পক্ষ প্রশ্ন তুলতে পারেন পরস্পরের বিরুদ্ধে।



